‘এই ঝুড়ি থেকে প্রয়োজনীয় খাবার নিয়ে যান। এই ঝুড়িতে গরীবের জন্য খাবার রেখে যান’। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলিশ বেকারী অ্যান্ড কনফেকশনারীতে এমন লেখা দেখে যে কারো চোখ আটকে যায়।

সরেযমীনে দেখা যায়, দোকানের সামনে একটি কাঠের বাক্স রাখা হয়েছে। বাক্সের মধ্যে পাউরুটি, বিস্কুট ও কেক সহ বিভিন্ন খাবার রয়েছে। বেকারীটির ক্রেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আশপাশের দোকান থেকেও খাবার কিনে এখানে রেখে যান। এসব খাবার অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীরা পসন্দমতো নির্ভয়ে নিয়ে যাচ্ছেন। এমন মহতী উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক মহসিন হোসাইন। মানবিক এই উদ্যোগ গ্রহণের জন্য মহসিন প্রশংসায় ভাসছেন। ইতিমধ্যে এটি এলাকার অসহায়দের ভরসাস্থল হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে রেলিশ বেকারী অ্যান্ড কনফেকশনারীর মালিক মহসিন জানান, তুরস্কের বিভিন্ন দোকানে আমি অসহায় মানুষদের জন্য বাক্স রাখতে দেখেছি। এতে প্রয়োজনীয় খাবার রাখেন মালিক এবং ক্রেতারা। তা দেখেই আমি এ কাজে উৎসাহিত হয়েছি।

[আমরা এই মানবিক উদ্যোগের জন্য ভাই মহসিনকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যদেরকে এতে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি (স.স)]।







বাংলাদেশীরা সাঁতরে ইতালী যাবে, তবুও ভারতে নয় - -দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনার
আদালতের রায় : ভাঙতে হবে গির্জা
দলিত নারী পানি পান করায় গরুর পেশাব দিয়ে পবিত্রকরণ!
বাংলাদেশী পাসপোর্টে ‘একসেপ্ট ইস্রাঈল’ শর্ত পুনর্বহাল
ইউরোপে মদ্যপানে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু!
নিঃসঙ্গতায় ডুবছে জাপান : ছয় মাসে একাকী মারা গেছে প্রায় ৪০ হাযার মানুষ!
চার বছরেই আশি বছরের বৃদ্ধ বায়েযীদ!
মালির গ্রামে ১৩৪ আদিবাসী মুসলিমকে গুলি করে হত্যা
যুক্তরাজ্যে মুসলিম স্বাস্থ্যকর্মীদের জন্য ‘পিপিই হিজাব’
কুরআনে বর্ণিত তীন ফলের চাষ হচ্ছে দিনাজপুরে
কিসে সুখ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৮৫ বছরের গবেষণায় মিলেছে জবাব
তসলিমা নাসরিনের আপন ভাতিজা ডা. সাফায়েতের দ্বীনের পথে প্রত্যাবর্তন
আরও
আরও
.