অবিশ্বাস্য হলেও সত্য যে, চীনের সাবেক এক মেয়রের বাসায় অভিযান চালিয়ে ১৩ টন বা ১৩ হাযার কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, পাওয়া গেছে বিলিয়ন বিলিয়ন ডলার, ইউয়ান ও ইউরো। চীনের পুলিশ দেশটির হাইনানের ডানজু প্রদেশের সাবেক মেয়র জাং কিউয়ের বাড়ির বেসমেন্ট থেকে এই সোনা ও অর্থ উদ্ধার করে। সম্প্রতি দুর্নীতির অভিযোগে মেয়রের বাড়িতে অনুসন্ধান করার আদেশ দেয় দেশটির জাতীয় তত্ত্বাবধান কমিশন (এনএসসি)। তার মালিকানায় রয়েছে কয়েকটি বিলাসবহুল বাড়ি। সেই বাড়ির একটি গোপন গুদাম থেকে উদ্ধার করা হয় ১৩ টন স্বর্ণ, কয়েকশ মিলিয়ন মার্কিন ডলার এবং প্রায় ৩৪ বিলিয়ন ইউরো। কেবল ৩৪ বিলিয়ন ইউরোর পরিমাণ বাংলাদেশী মুদ্রায় দাঁড়ায় ৩১ লাখ কোটি টাকা।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রেসিডেন্ট হিসাবে শি জিনপিং দায়িত্ব গ্রহণের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দিয়ে আসছেন। এ পর্যন্ত দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ২৫৪ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

[এতে বুঝা যায় যে, সমাজতন্ত্রে ধনী-গরীবে সাম্য প্রতিষ্ঠিত হয়, কথাটি স্রেফ ভুয়া। এই মেয়রের বাসা থেকে যা পাওয়া গেল, কোন ব্যাংকের রিজার্ভেও সম্ভবতঃ এত অর্থ নেই। সারা জীবন পুঁজিবাদের বিরুদ্ধে বুলি আউড়িয়ে এইসব ব্যক্তিরা কিভাবে এতবড় পুঁজি সঞ্চয় করল? অতএব ফিরে এসো ইসলামী অর্থনীতির দিকে (স.স.)]






চীনে দুর্নীতির কারণে ৩ লাখ কর্মকর্তার সাজা
পেঁয়াজ আবাদে গবেষকদের সফলতা (উৎপাদন বাড়বে হেক্টর প্রতি ৭০ শতাংশ পর্যন্ত)
সালাহউদ্দীন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর
অপরাধীর অভাবে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে নেদারল্যান্ডে
দেশে আক্রান্তদের ৮০ শতাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট
রোগমুক্তির জন্য চাবুকাঘাত
মসজিদে গেলেন ছালাত বন্ধ করতে, ফিরে এলেন ইসলাম গ্রহণ করে
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশী ঘুষের ঝুঁকিতে বাংলাদেশ
চেক বিশ্ব সুন্দরীর ইসলাম ধর্ম গ্রহণ
ভারত আমাদের শত্রু বুঝতে পারাই প্রধানমন্ত্রীর ভারত সফরের বড় অর্জন - -নূরুল কবীর
২০১৮ মানবাধিকার লঙ্ঘনের বছর
দেড় দশকের মধ্যে এসএসসিতে সর্বোচ্চ ফল বিপর্যয় : নেপথ্যে কারণ কি?
আরও
আরও
.