২০২২ সালের চূড়ান্ত হিসাবে দেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাযার ৯১১ জন। জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানিয়েছে বিবিএস। সর্বশেষ ২০১১ সালের শুমারিতে জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৮ লাখ। এ হিসাবে গত ১০ বছরে জনসংখ্যা বেড়েছে দুই কোটি ২৮ হাযার ৯১১ জন। গত ৯ই এপ্রিল রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর সমন্বয়কৃত জনসংখ্যার তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

প্রতিবেদন অনুযায়ী দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় ১৬ লাখ বেশী। নারী-পুরুষের পাশাপাশি দেশে হিজড়া ১২ হাযার ৬২৯ জন। এছাড়া মোট পরিবার বা খানার সংখ্যা চার কোটি ১০ লাখ।

প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, দেশের মোট জনসংখ্যার ৯১ শতাংশই মুসলিম। যাদের সংখ্যা ১৫ কোটি ৪৫ লাখ ৪২ হাযার ৭৮ জন। এছাড়া হিন্দু জনগোষ্ঠী ৭.৯৫ শতাংশ, খৃষ্টান ০.৩০ শতাংশ এবং বৌদ্ধ ০.৬১ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, স্বাধীনতার পর ১৯৭৪ সালে অনুষ্ঠিত প্রথম শুমারিতে দেশের জনসংখ্যা ছিল ৭ কোটি ৬৪ লাখ।






অনুশোচনায় ভুগছে ইস্রাঈলী সেনারা
এখনই সতর্ক না হলে ২১০০ সালে ভিনগ্রহে পরিণত হবে পৃথিবী
ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামী
রোগমুক্তির জন্য চাবুকাঘাত
জেন-জি বিক্ষোভে বিপর্যস্ত নেপালে দুই দিনে ক্ষতি ১৮ কোটি ডলার বা ৩ লাখ কোটি রুপি
মাদ্রাসার পাঠ্য বইয়ে কয়েকজন ছাহাবীর ধৃষ্ঠতা প্রদর্শন!
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দশ হাযার ম্যুরাল ও মূর্তি নির্মাণে অপচয় ৪ হাযার কোটি টাকা
মহাশূন্যে যুদ্ধের জন্য ‘মহাকাশ বাহিনী’ গঠনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
কোটি টাকার ঘুষ প্রস্তাব : দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশের এসআই আনোয়ার
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা আছে : আইনমন্ত্রী
গত বছর পরিবার পিছু ঘুষ দেওয়ার পরিমাণ গড়ে ৬ হাযার ৬৩৬ টাকা : টিআইবি
হৃদরোগীদের ভরসার জায়গা সরকারী হাসপাতাল হাইপার অ্যাকিউট স্ট্রোক কেয়ার সেন্টার
আরও
আরও
.