‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বগুড়া যেলার দুপচঁাচিয়া উপযেলার সভাপতি আব্দুল মান্নান গত ১৪ই জানুয়ারী রোজ রবিবার সকাল সাড়ে ১০-টায় বগুড়া যেলার কাহালু থানাধীন বারো মাইল নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে বগুড়া যিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে দুপুর ১২.৫০ মিনিটে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্রসহ বহু সাংগঠনিক সাথী এবং আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন সকাল সোয়া ১১-টায় তার নিজগ্রাম যেলার দুপচঁাচিয়া থানাধীন দক্ষিণ নূরপুর ঈদগাহ ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার পুত্র হাফেয নাজমুল হাসান। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিব, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয মুখলেছুর রহমান, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন, দুপচঁাচিয়া উপযেলার সাধারণ সম্পাদক আব্দুল আযীয সহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

[আমরা মাইয়েতের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]






‘আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা; আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
ইসলামের দেয়া সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী অনুসরণ করুন - -আমীরে জামা‘আত
‘শিক্ষার মৌলিক লক্ষ্য’ শীর্ষক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
প্রবাসী সংবাদ
প্রবাসী সংবাদ (‘আহলেহাদীছ আন্দোলন’ মালয়েশিয়া শাখা গঠন)
যুবসংঘ (যুবসমাবেশ)
কর্মী সম্মেলন ২০১৫ (আছহাবে কাহফের যুবকদের মত দৃঢ়চিত্ত হও!) - -মুহতারাম আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
যেলা সম্মেলন : মেহেরপুর; যেলা সম্মেলন : গাইবান্ধা; যেলা সম্মেলন : নরসিংদী (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
রোহিঙ্গা শরণার্থীদের পাশে আমীরে জামা‘আত (নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে জোরালো ভূমিকা রাখুন!) - -বিশ্ববাসীর প্রতি আমীরে জামা‘আত
সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
আরও
আরও
.