মসজিদের শহর হিসাবে পরিচিতি রয়েছে বাংলাদেশের ঢাকা ও তুরস্কের ইস্তাম্বুল শহরের। এবার যোগ হ’ল আমেরিকার নিউইয়র্কের শহর বাফেলো। এ শহরটিতে দিন দিন মাদ্রাসা ও মসজিদের সংখ্যা বেড়েই চলছে। সেখানের খ্রিষ্টান সম্প্রদায়ের অধিকাংশ গির্জায় রয়েছে ছালাতের ব্যবস্থা। প্রতিদিনই এসব গির্জায় পরিবারের নারী সদস্যরা সহ পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করছেন মুসলিমরা।

২ হাযার ৫২৫ বর্গকিলোমিটারের এ শহরটিতে বর্তমানে ১৭টি জামে মসজিদ রয়েছে। চারটি ইবাদতখানাসহ বৃহৎ পরিসরে চারটি উচ্চ শিক্ষার মাদ্রাসাও রয়েছে। এছাড়া গড়ে উঠেছে বেশ কয়েকটি হেফযখানা।

অবিশ্বাস্য হ’লেও সত্য যে, বাফেলোর পুরনো জেলখানাটিই এখন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মহিলা মাদ্রাসায় পরিণত হয়েছে। যেখানে ইসলামী শিক্ষা কার্যক্রমের পাশাপাশি দেশটির শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত সিলেবাসও পড়ানো হয়। মাদ্রাসার অধিকাংশ শিক্ষক ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

বাফেলো জুড়ে যারা বসবাস করছে তাদের অধিকাংশই বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও ইয়েমেন সহ এশিয়ার মুসলিম দেশের বাসিন্দা। শহরটিতে বর্তমানে যেসব মসজিদ রয়েছে তার অধিকাংশই আগে গির্জা ছিল। এসব গির্জা খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের উপস্থিতি কমে যাওয়ায় এবং দেখভালের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে বছরের পর বছর। তাই মুসলিম জনগোষ্ঠীর চাহিদা মেটাতে সিটি কর্তৃপক্ষ নামে মাত্র থাকা এসব গির্জা মসজিদের জন্য লিজ প্রদান করেছে।

[আলহামদুলিল্লাহ! এভাবেই ইসলাম বিশ্বব্যাপী প্রসার লাভ করবে এবং রাসূলুল্লাহ (ছাঃ)-এর ভবিষ্যদ্বাণী কার্যকর হবে। চাই স্রেফ নিঃস্বার্থ দাওয়াত এবং জামা‘আতবদ্ধ প্রচেষ্টা (স.স.)]






গাইবান্ধায় চরের বালুতে মিলল মূল্যবান ছয় খনিজ
গরু কারো মা হ’তে পারে না - গরু কারো মা হ’তে পারে না
ইসলামে ফিরতে মিডিয়া ছাড়লেন অভিনেত্রী অ্যানি খান : জানালেন কিছু উপলব্ধি
ইস্রাঈলের সহায়তায় বিপজ্জনক হামলার পরিকল্পনা ভারতের - -দৈনিক ডন, করাচী
দু’লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দেয়া দরকার - -মেজর জেনারেল (অব.) ফযলুর রহমান
ইহূদীবাদী ইস্রাঈলী সেনাদের আত্মহত্যার মিছিল!
আকিজ মোটরসের ইলেকট্রিক বাইক মাত্র ৮ টাকা খরচে চলবে সারাদিন
বাংলাদেশে ১০% ধনীর হাতে ৪১% আয়
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে
অভাবে তাড়নায় শিশু কন্যাকে বাজারে বিক্রি করতে নিলেন ঠাকুরগাঁওয়ের এক পিতা!
রাশিয়ায় ‘ঈশ্বর নেই’ বলায় জেলের মুখে!
বিদেশী ঋণ পরিশোধে ব্যয় ৪০ হাযার কোটি টাকা; তন্মধ্যে ১৬ হাযার কোটি টাকাই সূদ
আরও
আরও
.