জেদ্দা ২৩শে আগস্ট শুক্রবার : অদ্য বাদ মাগরিব দক্ষিণ জেদ্দার কিলো-৫ দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারের উদ্যোগে আল-মাজাল ক্যাম্প জামে মসজিদে (পুরাতন ইন্দোনেশিয়ান হাজী ক্যাম্প) এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। কিলো-৫ দাওয়া সেন্টারের দাঈ আব্দুল্লাহ আল-কাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, মাসিক আত-তাহরীক সম্পাদক ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ঢাকা সোবহানবাগ জামে মসজিদের খতীব শাহ ওয়ালীউল্লাহ। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুব-বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সমাজ কল্যাণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেদ্দা শাখা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক নিযামুদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক আল-আমীন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কিলো-১৩ দাওয়া সেন্টারের দাঈ আব্দুল্লাহ আল-কাফী। উল্লেখ্য যে, এদিন জেদ্দা শহরের হাই আল-আজওয়াত এলাকায় বাইতুল আরব ক্যাম্প মসজিদে কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন জুম‘আর খুৎবা প্রদান করেন।






রাজশাহী বিভাগে প্রথম দাখিল পরীক্ষায় মারকাযের শিক্ষার্থীদের বৃত্তি লাভ (মারকায সংবাদ)
মারকায সংবাদ (নাহু ও ছরফ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী)
সংগঠন সংবাদ
২দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
হাফিযা নাছরীন-এর মৃত্যু সংবাদ
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
এআই উদ্ভাবক হিন্টনের সতর্ক বার্তা : আগামী ৩০ বছরে মানুষের বিলুপ্তি ঘটাতে পারে ‘এআই’ প্রযুক্তি
ছহীহ হজ্জ ও ওমরাহ প্রশিক্ষণ
যেলা সম্মেলন : রংপুর-পশ্চিম (আসুন! সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব করি) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সোনামণি
তাখাছ্ছুছ বিভাগের ৩য় ব্যাচ উদ্বোধন (মারকায সংবাদ)
মহিলা সংস্থা (মহিলা সমাবেশ)
আরও
আরও
.