স্পেনে ভূমিধসের কারণে সৃষ্ট মেগাসুনামির ঢেউ যেকোন সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও মিয়ামি শহর নিশ্চিহ্ন করে দিতে পারে। ইউনিভার্সিটি লন্ডন কলেজের দুর্যোগবিষয়ক বিশেষজ্ঞ ড. সিমন ডে এই দাবী করে বলেছেন, ক্যানারি দ্বীপপুঞ্জে কামব্রি ভিয়েজা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আর এই ভূমিধসের কারণে আটলান্টিক জুড়ে সুনামির আশঙ্কা রয়েছে। এই বিশেষজ্ঞ বলেন, এই মহাপ্রলয় ১০ ফুট (৩ মিটার) উঁচু ঢেউ সৃষ্টি করে ব্রিটেনের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে। যদি মরক্কোর পশ্চিম উপকূল থেকে মাত্র ৬০ মাইল দূরে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত স্পেনের কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে একটি ভূমিধস হয় তাহ’লে এই সুনামি আঘাত হানবে।

নিউইয়র্ক, বোস্টন ও মিয়ামি এবং সেই সঙ্গে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ধ্বংসলীলা চালাতে পারে এই ভয়াবহ সুনামি। এছাড়া মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও আঘাত হানতে পারে বলে এই বিজ্ঞানী সতর্ক করে দিয়েছেন। সিমন ডে বলেন, কামব্রি ভিয়েজা আগ্নেয়গিরি সমুদ্রে এক খন্ড জমির মতো, যা স্বায়ত্ববশাসিত অঞ্চল আইল অব ম্যানের আয়তনের সমান। এর কারণে একটি উঁচু পানির দেয়াল সৃষ্টি হবে, যেমনটি জনপ্রিয় চলচ্চিত্র ‘দ্য ডে আফটার টুমোরো’তে দেখানো হয়েছে। সিমন বলেছেন, একটি ঢেউ বক্ররেখায় ব্রিটেনের দিকে যেতে পারে। কিন্তু এটি আমেরিকার ওপর বড় ধরনের আঘাত হানবে। ড. সিমন ১৫ বছর গবেষণা শেষে এই তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে তিনি সবাইকে প্রস্ত্তত থাকার পরামর্শ দিয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন, অনেকেই তার এই গবেষণার তথ্যকে ইতিবাচকভাবে নেয়নি। তার এই গবেষণা তথ্যের ব্যাপারে অনেকে দ্বিমত পোষণ করলেও মার্কিন কর্তৃপক্ষ এটাকে বেশ আমলে নিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং জাতীয় সমুদ্র ও বায়ুমন্ডল বিষয়ক প্রশাসন (এনওএএ) উপকূলে বসবাসরত অধিবাসীদের এই ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্ত্ততি নিতে বলেছে।






দেশে সর্বোচ্চ বিক্রিত ১০টি ঔষধের ৫টিই গ্যাসের ঔষধ সার্জেলের বার্ষিক বিক্রি প্রায় ১ হাযার কোটি টাকা
স্পেনে ভূমিধস হ’লে আটলান্টিক জুড়ে সুনামির আশঙ্কা (ধ্বংস হয়ে যেতে পারে নিউইয়র্ক)
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হ’লেন ডোনাল্ড ট্রাম্প
স্বদেশ-বিদেশ
ভারতে উচ্চবর্ণের হিন্দু ব্যক্তির বাইক ছোঁয়ায় গণপিটুনির শিকার হ’ল দলিত শ্রেণীর যুবক
তুরস্কে চালু হ’ল বিশ্বের সবচেয়ে প্রশস্ত ঝুলন্ত সেতু
বিশ্বের ক্ষুদ্রতম দেশ পিটকার্ন আইল্যান্ডসের জনসংখ্যা ৫৬
‘দাড়ি’ রাখাকে কটাক্ষ করে ইসলামিক ফাউন্ডেশন থেকে অফিস আদেশ জারি
প্রধানমন্ত্রীর ‘কওমী জননী’ উপাধি লাভ
মহারাষ্ট্রে ১৪ হাযার ৫৯১ জন কৃষকের আত্মহত্যা
স্বর্ণের পাশাপাশি কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি (দিনাজপুরের হিলিতে লোহার খনি আবিষ্কার)
পর্যবেক্ষণ সমূহের সার-সংক্ষেপ
আরও
আরও
.