দুবাইয়ে প্রবাসী ভারতীয় পুরুষোত্তম মুখির (৮৫) সংগ্রহে রয়েছে দু’হাযার রকমের কয়েন এবং বিভিন্ন দেশের বিভিন্ন সময়কার নোট। ১২ বছর বয়সে তিনি এ সংগ্রহ শুরু করেন। দুবাইয়ে সুগন্ধি ও কাপড়ের দোকানের মালিক মুখি ৫৫টি দেশ ঘুরেছেন। ১৯৪০ থেকে তিনি ইউরোপীয় বিভিন্ন দেশের কয়েন ও ব্রিটিশ শাসনকালে ভারতীয় মুদ্রাও সংগ্রহ শুরু করেন। ১৯৭৮ সালে ভারত থেকে দুবাই চলে যান। সেখানে গিয়েও তার সংগ্রহ বাড়াতে থাকেন। পুরুষোত্তমের কাছে ১৯৬০ সাল থেকে বাহারিনে ও ১৯০০ গোড়ার দিক থেকে ভারতীয় সব নোট রয়েছে। এমনকি তার কাছে আরব আমির শাহি ও পাকিস্তানের প্রথমদিককার অনেক নোটও রয়েছে। যদি ভাল কোন প্রস্তাব পান, তাহ’লে তিনি কি তার সংগ্রহ বিক্রি করবেন? এমন প্রশ্নের উত্তরে মুখি বলেন, তিনি একজন ক্রেতা, বিক্রেতা নন। তাই তিনি তার সংগ্রহ কাউকে বিক্রি করতে চান না। তার এই বিপুল সংগ্রহ গড়ে তুলতে কত টাকা খরচ হয়েছে বা এই সংগ্রহের বর্তমান বাজার মূল্য কত, সে প্রসঙ্গে তিনি কিছু জানাতে চাননি। পুরুষোত্তম জানিয়েছেন, যখনই তিনি কোন নতুন দেশে গিয়েছেন, সেখানকার বিশেষ মুদ্রা সংগ্রহ করেছেন। তার জন্য তিনি ব্যাংক, বিদেশী মুদ্রা বিনিময় কেন্দ্র বা অন্য সংগ্রাহকের সাথে যোগাযোগ করেছেন। পুরুষোত্তমের সংগ্রহে ৭৮৬ সিরিজের নোট রয়েছে। ৭৮৬ সংখ্যাটি (বিসমিল্লাহ) মুসলিমদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। সেই সংখ্যার গোটা একটি সিরিজের নোট তিনি কিনে নিয়েছেন।






জার্মানী ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে
৭০ মামলার দিনমজুর আসামীর আদালতে হাযিরা
সর্বপ্রথম কোয়ারেন্টাইন উদ্ভাবন করেন মুহাম্মাদ (ছাঃ)
ভৈরবে গরীবদের জন্য মেহমানখানা
নরেন্দ্র মোদির ঢাকা সফর : নেপাল-ভূটান যেতে বাংলাদেশ চায় ভারতের জমি ও রেলপথ
কয়েদীদের হত্যা করে সার বানাচ্ছেন কিম
স্বদেশ-বিদেশ
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি জটিলতা এড়ানো সম্ভব
পেঁয়াজ আবাদে গবেষকদের সফলতা (উৎপাদন বাড়বে হেক্টর প্রতি ৭০ শতাংশ পর্যন্ত)
জন্মহার কমে যাওয়ার পরিণতি : জাপানে খালি পড়ে আছে ৯০ লাখ বাড়ি
সব মুসলমানকে বের করে দিবে মিয়ানমার
অপরিকল্পিত নগরায়নে ভূমিকম্পে প্রাণহানির আশঙ্কা - -এইচ টি ইমাম
আরও
আরও
.