বিশ্বের শীর্ষস্থানীয় কালি প্রস্ত্ততকারী প্রতিষ্ঠান জাপানের ‘সাকাতা ইঙ্কস’ বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ‘মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে’ বিনিয়োগ করতে যাচ্ছে। সেখানে একটি কালি উৎপাদনের কারখানা করা হবে। এর ফলে বাংলাদেশেই তৈরী হবে প্রিন্টিংয়ের কালি। সাকাতা শতভাগ বিদেশী বিনিয়োগ হিসাবে শুরুতে এক কোটি মার্কিন ডলার ব্যয় করবে, যা বাংলাদেশী মুদ্রায় ৮৪ কোটি টাকার সমান। এতে এক হাযার লোকের কর্মসংস্থানও হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাকাতা ও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের মধ্যে সম্প্রতি জমি ইজারা চুক্তি সই হয়। উল্লেখ, বাংলাদেশে ২ হাযার কোটি টাকার কালির বাজারের সিংহভাগ বিদেশ থেকে আমদানী করতে হয়। তবে সাকাতার এই বিনিয়োগের ফলে বিদেশী মুদ্রা যেমন সাশ্রয় হবে, তেমনি রপ্তানিরও সুযোগ তৈরী হবে।






গুগলের এআই কো-সায়েন্টিস্ট মাত্র ৪৮ ঘণ্টায় সমাধান করল ১০ বছরের বৈজ্ঞানিক রহস্য
ভাঙা হাড় জোড়া লাগবে মাত্র ৩ মিনিটে
বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমআরআই স্ক্যানার যে সুবিধা আনল
প্রযুক্তির তোলপাড় চ্যাট জিপিটি : বদলে দিবে বিশ্বকে
গড় আয়ু ২০ মাস কমিয়ে দেবে বিষাক্ত বাতাস!
বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ট্রেন চালু করল জার্মানী
রাক্ষুসে কৃষ্ণগহবর আবিষ্কার : তিন হাযার কোটি সূর্যের চেয়ে বড়!
পৃথিবীর ৯৯.৯৯ শতাংশ প্রজাতি এখনো অনাবিষ্কৃত
পারমাণবিক ব্যাটারি আনছে চীন, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর
আকাশে হাইড্রোজেন-চালিত উড়ন্ত ট্যাক্সি
তৈরি হ’ল বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সফটওয়্যার প্রকৌশলী
দাঁতের সুরক্ষায় স্মার্ট টুথব্রাশ ‘প্রোফিক্স’
আরও
আরও
.