অগ্নিদগ্ধ ব্যক্তিদের জন্য ‘কৃত্রিম ত্বক’ তৈরির উদ্যোগ নিয়েছে চিকিৎসা সামগ্রী উৎপাদনকারী ফরাসী প্রতিষ্ঠান উরগো। আগুনে পুড়ে যাওয়া অংশে এই কৃত্রিম ত্বক প্রতিস্থাপনের মাধ্যমে অগ্নিদগ্ধ ব্যক্তিদের জন্য একটি স্থায়ী সমাধান তৈরির চেষ্টা চালাচ্ছেন প্রতিষ্ঠানটির গবেষকেরা। তাঁরা এ প্রকল্পের নাম দিয়েছেন ‘জেনেসিস’। বর্তমানে গুরুতর অগ্নিদগ্ধ ব্যক্তিদের কষ্টকর প্রক্রিয়ার মধ্য দিয়ে একাধিকবার ড্রেসিং’ করা হয়। এ কষ্ট লাঘবে ১০ কোটি ইউরো বা প্রায় ১২০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দেড় বছর ধরে গবেষকেরা এ নিয়ে কাজ করছেন। তাদের আশা, ২০৩০ সালের মধ্যে কাঙ্ক্ষিত পণ্যটি তৈরী হবে।

গবেষকেরা বলছেন, কৃত্রিম ত্বক আবিষ্কার হ’লে সবচেয়ে উপকৃত হবে শিশুরা। কারণ অগ্নিদগ্ধ মানুষের অধিকাংশ শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে যারা অগ্নিদগ্ধ হয়, তাদের প্রায় অর্ধেকের বয়স এক থেকে পাঁচ বছরের মধ্যে।







বিজ্ঞান ও বিস্ময়
বাংলাদেশী বংশোদ্ভুত বিজ্ঞানী দম্পত্তির (বর্জ্য থেকে জ্বালানী আবিষ্কার)
মস্তিষ্কে স্থাপন হ’তে যাচ্ছে ব্রেইনচিপ : লিখতে হবে না, ভাবলেই কাজ করবে ফোন, কম্পিউটার!
বিশ্বের বৃহত্তম অ্যাপার্টমেন্ট চীনে
ঢাবির উদ্ভাবন পাল্টে দেবে চামড়া শিল্পের চিত্র
বিজ্ঞান ও বিস্ময়
প্রখ্যাত আহলেহাদীছ বিদ্বান হাফেয ছালাহুদ্দীন ইউসুফ-এর মৃত্যু
আসছে উড়ুক্কু যান
প্রাণী নয়, গোশতের যোগান দেবে গবেষণাগার!
বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমআরআই স্ক্যানার যে সুবিধা আনল
প্রযুক্তির অত্যধিক ব্যবহার : চিন্তা করার ক্ষমতা হারাচ্ছে মানুষ!
হৃদরোগ ঠেকানোর ঔষধ আবিষ্কার : হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২০ শতাংশ কমে যাবে
আরও
আরও
.