নওদাপাড়া, রাজশাহী ২৬শে জানুয়ারী, সোমবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-মারকাযুল ইসলামী আস-সালাফীতে তৃতীয়বারের মতো ‘তাখাছ্ছুছ ফিল হাদীছ ওয়াল ফিক্বহ’ বিভাগের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। মারকাযের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর পক্ষে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন।

মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সচিব শামসুল আলম, মারকাযের সেক্রেটারী মাওলানা দুররুল হুদা, ‘যুবসংঘ’-কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম ও মারকাযের মুহাদ্দিছ তানযীলুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মারকাযের শিক্ষক ফায়ছাল মাহমূদ।







মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
আল-‘আওন-এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন
৩৫তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৫ সম্পন্ন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মারকায সংবাদ
হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল
মাসিক তাবলীগী ইজতেমা
মৃত্যু সংবাদ
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
মুহাম্মাদ তালেবুদ্দীন মাস্টার-এর মৃত্যু সংবাদ (নীলফামারী-পূর্ব)
মাসিক তাবলীগী ইজতেমা
বিশুদ্ধ ইসলামের শিক্ষাকেন্দ্র হিসাবে মাদ্রাসাটির ঐতিহ্য রক্ষা করুন! - -আমীরে জামা‘আত
গ্রন্থপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ (মারকায সংবাদ)
আরও
আরও
.