নওদাপাড়া, রাজশাহী, ৯-১০ই ডিসেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার : অদ্য সকাল ৬:৩০টা থেকে ২দিন ব্যাপী অগ্রসর কর্মী ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ-২০২১ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কার্যালয় নওদাপাড়ায় অনুষ্ঠিত হয়। হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকিরের অর্থসহ কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রশিক্ষণ শুরু হয়। স্বাগত ভাষণ ও প্রশিক্ষণ নির্দেশনা দেন কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম। অতঃপর উদ্বোধনী ভাষণ পেশ করেন কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব।

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মিলনায়তনে অনুষ্ঠিত ২দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুল ইসলাম (দারসে কুরআন- ইখলাছ : আমল কবুলের প্রধান শর্ত), কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর (দরসে হাদীছ- তাক্বওয়া : ব্যক্তিত্ব গঠনের মূল উপাদান), সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. কাবীরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিনারুল ইসলাম (সাংগঠনিক জীবনে আনুগত্য বা চেইন অফ কমান্ড অনুসরণের গুরুত্ব) এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য শরীফুল ইসলাম মাদানী (জিহাদ বনাম জঙ্গীবাদ : তাত্ত্বিক বিশ্লেষণ), ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (ইসলামে নেতৃত্ব নির্বাচন পদ্ধতি : ইক্বামতে দ্বীন বনাম ইসলামী খেলাফত), ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইহসান ইলাহী যহীর ও ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুন নূর (‘কর্মপদ্ধতি’ অনুসরণের গুরুত্ব ও পদ্ধতি), ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম (মুসলিম সংহতি দৃঢ়করণ : পথ ও পদ্ধতি), ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম (ভারতীয় উপমহাদেশে ‘আহলেহাদীছ আন্দোলন’-এর গতিধারা ও সাংগঠনিক ইতিহাস), কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম ও প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহ (সংগঠনকে কিভাবে শক্তিশালী করব?)। প্রশিক্ষণে বিশেষ অতিথির ভাষণ প্রদান করেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হৃদয়গ্রাহী, মর্মস্পর্শী হেদায়াতী ভাষণ দেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অতঃপর সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের পরিসমাপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব।






যুবসংঘ
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (মাসিক ইজতেমা, তা‘লীমী বৈঠক, সুধী সমাবেশ, সোনামণি)
মাযহাবী ইসলাম বাদ দিয়ে প্রকৃত ইসলামের অনুসারী হৌন! (যেলা সম্মেলন : চট্টগ্রাম ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মহিলা সমাবেশ (আহলেহাদীছ মহিলা সংস্থা)
নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন ২০২৫ : কিশোরগঞ্জ)
ইবতেদায়ী সমাপনী ও জেডিসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তি
ফিলিস্তীনে ইসরাঈলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ(আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
কমিটি গঠন (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ) কক্সবাজার
মুহাম্মাদ মুয্যাম্মিল হক (খুলনা); ডা. মুহাম্মাদ ইদ্রীস আলী (রাজশাহী); মাওলানা মুহাম্মাদ মেছবাহুদ্দীন (মুর্শিদাবাদ) এর মৃত্যু সংবাদ
আলহাজ্জ মুন্সী মফীযুদ্দীন মল্লিক-এর মৃত্যু সংবাদ
সংগঠন সংবাদ
মুহাম্মাদ তালেবুদ্দীন মাস্টার-এর মৃত্যু সংবাদ (নীলফামারী-পূর্ব)
আরও
আরও
.