‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাগমারা উপযেলাধীন সমসপুর শাখার সভাপতি ও ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীমের পিতা মুহাম্মাদ ইলিয়াস (৭০) গত ৩১শে জানুয়ারী ’১৭ মঙ্গলবার  সন্ধ্যা সোয়া ৬-টায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে যান। পরদিন সকাল ১০-টা ২০ মিনিটে সমসপুর হাফেযিয়া ও ফুরকানিয়া মাদরাসা ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযা ছালাতে ইমামতি করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় আরও উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, রাজশাহী কলেজ শাখার সভাপতি রাকীবুল ইসলাম  ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম, যয়নুল আবেদীন, হাবীবুর রহমান এবং আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল খালেক সালাফীসহ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী। এছাড়াও যেলা, উপযেলা ও এলাকা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও সোনামণি’র বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় উপস্থিত ছিলেন।

[আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]






হাফেয ছাত্রদের সংবর্ধনা ও বার্ষিক সম্মেলন (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
তাবলীগী সভা
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দের সাবেক সেক্রেটারী আব্দুল ওয়াহ্হাব খালজী
ইসলামের দেয়া সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী অনুসরণ করুন - -আমীরে জামা‘আত
দায়িত্বশীল প্রশিক্ষণ
সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪
বার্ষিক রিপোর্ট (ফেব্রুয়ারী ২০১৭-ফেব্রুয়ারী ২০১৯) :
যুবসংঘ (কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ)
নতুন বাংলাদেশ গঠনে ইসলাম-ই হোক রাষ্ট্রচেতনা! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৫) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রশিক্ষণ
যেলা সম্মেলন : দিনাজপুর (আল্লাহভীরু ব্যক্তিরাই সমাজের স্তম্ভ) - -মুহতারাম আমীরে জামা‘আত
মাসিক ইজতেমা
আরও
আরও
.