নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২০৩০ সাল নাগাদ বিশ্বে প্রায় ১ কোটি ১০ লাখ শিশু মারা যাবে বলে বিশেষজ্ঞরা হুঁশিয়ারী উচ্চারণ করেছেন। বিশ্বব্যাপী নিউমোনিয়ার ওপর সচেতনতা বৃদ্ধিতে বৈশ্বিক দিবস উপলক্ষে ১২ই নভেম্বর সোমবার বিশেষজ্ঞরা রোগটির ব্যাপারে সতর্ক করেন। তারা বলেন, উন্নত দেশগুলোতে মারাত্মক ধরনের ফুসফুস সংক্রমণ মূলত বয়স্কদের আক্রান্ত করে। কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে লাখ লাখ শিশু প্রাণঘাতী নিউমোনিয়ায় রোগে আক্রান্ত হয়ে মারা যায়। অথচ সহজেই এই রোগটিকে প্রতিরোধ করা সম্ভব। ২০১৬ সালে নিউমোনিয়ায় বিশ্বে ৮ লাখ ৮০ হাযার শিশু মারা যায়। এদের অধিকাংশই দুই বছরের কম বয়সী। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় ও সেভ দ্য চিলড্রেন যৌথভাবে একটি নতুন গবেষণার ভিত্তিতে আশঙ্কা করেছে যে, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী দশকের শেষ নাগাদ ১০ কোটি ৮ লাখের বেশি পাঁচ বছরের কম বয়সী শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাবে। এর মধ্যে বেশ কয়েকটি দেশে সবচেয়ে বেশি শিশু মৃত্যু হবে। বিশেষ করে নাইজেরিয়া ও ভারতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৭ লাখ শিশু, পাকিস্তানে ৭ লাখ এবং কঙ্গোতে ৬ লাখ ৩৫ হাযার শিশুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।






স্বদেশ-বিদেশ
১০০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে
কওমী মাদ্রাসার শিক্ষার নিয়ন্ত্রণ নিচ্ছে না সরকার
সিগারেট ছেড়ে ৭ বছরে সঞ্চয় প্রায় আড়াই লাখ টাকা
নিউইয়র্কের এক এলাকায় আটশ’ ভাষার প্রচলন!
পাট গবেষণা ইন্সটিটিউটের সাফল্য (পাট থেকে তৈরী হবে শার্ট-প্যান্ট-জ্যাকেট)
স্বদেশ-বিদেশ
বিশাল বাজেটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই
বন্দিশিবিরে ১০ লাখ মুসলমানকে আটকে রেখেছে চীন : যুক্তরাষ্ট্র
ভয়ঙ্কর পঙ্গপালের ঝাঁক ধেয়ে আসছে ভারত ও ইস্রাঈলে
১১৬ জন আলেম ও ধর্মীয় বক্তা এবং ১০০০ মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের নিকট ঘাদানিক-এর আবেদন পেশ
কারাগারে সকালের নাশতায় ২০০ বছরের পুরনো মেন্যুর পরিবর্তন
আরও
আরও
.