অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা এবার অভূতপূর্ব এক রেকর্ড করেছে। গত সেপ্টেম্বর মাসে দেশটিতে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। কি ঐ মাস থেকে শ্রীলঙ্কায় হ্রাস পাওয়া শুরু করেছে সবধরনের পণ্যের দাম এবং এখনও অব্যাহত রয়েছে সেই ধারা। বর্তমানে মূল্যস্ফীতির যে হার, তা ১৯৪৮ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর শ্রীলঙ্কার গত ৭৬ বছরের ইতিহাসে এই প্রথম। অথচ মাত্র দু’বছর আগে ২০২২ সালে শ্রীলঙ্কার মূল্যস্ফীতির হার পৌঁছেছিল ৬৯ দশমিক ৮০-তে। খাদ্য-জ্বালানী-ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে আক্ষরিক অর্থেই আগুন ধরে গিয়েছিল। সেখান থেকে মাত্র দু’বছরের মধ্যে অসাধারণ সাফল্যের সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করল দেশটির সরকার।

সরকারী রিজার্ভের অর্থ অপব্যয় এবং করোনা মহামারির জেরে ২০২১ সালের মাঝামাঝি সময়ে ডলারের মওজুদ তলানীতে ঠেকে যায় শ্রীলঙ্কার। ফলে নযীরবিহীন অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা।

জনগণের প্রবল বিক্ষোভের মুখে ২০২২ সালের মাঝামাঝি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকশে। নতুন প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে। তার আমলেই দেশটির অর্থনীতির ঘুরে দাঁড়ানোও শুরু হয়। এসময় বেশ কিছু নীতিগত পদক্ষেপ নেওয়া হয়। ব্যয় কমিয়ে রাজস্ব বৃদ্ধি এবং সংস্কার কার্যক্রম জোরদার করে করজাল বিস্তৃতকরণ- মূলত এই দু’টি পদক্ষেপের ফলেই এক বছরের মধ্যে ফল পেতে শুরু করেছে দেশটি।







ইস্রাঈলের সহায়তায় বিপজ্জনক হামলার পরিকল্পনা ভারতের - -দৈনিক ডন, করাচী
স্বদেশ-বিদেশ
সকল মহিলার প্রতি হিজাব পরার জন্য অস্ট্রিয়ার প্রেসিডেন্টের আহবান
মানবেতিহাসের ভয়াবহতম যে ভাইরাসে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল
অতিরিক্ত লবণ খাওয়া বন্ধে উচ্চ রক্তচাপের ঝুঁকি ৫০ শতাংশ কমে
চীনে মুসলিম শিশুদের বিশ্বাসের পরিবর্তনে পরিবার থেকে আলাদা করা হচ্ছে
করোনায় বাংলাদেশসহ ৫৭ দেশের ৬৫ শতাংশ মানুষ বেকার : গ্যালাপ
বন্যায় ৭৪ জনের প্রাণহানি, সাড়ে ৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৬ হাযার কি.মি. সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত
সঊদীতে ওষুধ উৎপাদনে যাচ্ছে বেক্সিমকো
বিশ্বের প্রতি ৪ জনের ১ জন স্ট্রোকে মারা যায় (অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ে স্ট্রোকের ঝুঁকি)
বাংলাদেশসহ ৫ দেশে ভারত গ্রাউন্ড স্পেস স্টেশন করবে
স্বদেশ-বিদেশ
আরও
আরও
.