নতুন ছানাইয়া, রিয়াদ, সঊদী আরব ১১ই অক্টোবর বৃহস্পতিবার: অদ্য বাদ এশা আহলেহাদীছ আন্দোলন সঊদী আরব শাখা দায়িত্বশীলদের নতুন ছানাইয়া এলাকা সফর উপলক্ষে নতুন ছানাইয়া-গ শাখায় এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। ‘গ’ শাখার সভাপতি জনাব মীর হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বক্তব্য পেশ করেন, সঊদী আরব শাখার সভাপতি জনাব মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর বারী প্রমুখ। এ সময়ে সভাপতি নতুন ছানাইয়া ক, খ ও গ শাখার কর্মতৎপরতার খোঁজ-খবর নেন এবং মাসিক কর্মপরিকল্পনা পেশ করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সঊদী আরব শাখার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রহমাতুল্লাহ, দফতর সম্পাদক মুহাম্মাদ এমরান মোল্লা। অনুষ্ঠানে সঞ্চালক ছিলে নতুন ছানাইয়া-ক শাখার সাধারণ সম্পাদক জনাব মুহাম্মাদ তাসলীম।

সুলাই, রিয়াদ, সঊদী আরব ১২ই অক্টোবর শুক্রবার: অদ্য বাদ আছর রিয়াদস্থ আস-সুলাই দায়েরী শাখায় এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বক্তব্য পেশ করেন, সউদী আরব শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রহমাতুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জালালুদ্দীন। বৈঠকে জনাব শহীদুল ইসলামকে সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট ছানাইয়া দায়েরী শাখা কমিটি গঠন করা হয়। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সঊদী আরব শাখার দফতর সম্পাদক মুহাম্মাদ এমরান মোল্লা।






তাবলীগী সভা
সুধী সমাবেশ
আল-‘আওন (কমিটি পুনর্গঠন)
বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে এগিয়ে আসুন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
‘তারুণ্যের আত্মপাঠ ও ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক এক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
যেলা সম্মেলন : জয়পুরহাট জান্নাতের পথ বেছে নিন! - মুহতারাম আমীরে জামা‘আত
কক্সবাজারে মসজিদ উদ্বোধন
মৃত্যু সংবাদ
সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে মূর্তি স্থাপন থেকে বিরত হৌন! - -সরকারের প্রতি আমীরে জামা‘আত
জোর করে দেশের উপরে বিদেশী সংস্কৃতি চাপিয়ে দেবেন না - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রশিক্ষণ
নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন ২০২৫ : কিশোরগঞ্জ)
আরও
আরও
.