যেলা দায়িত্বশীল প্রশিক্ষণ

নওদাপাড়া, রাজশাহী, ৮ ও ৯ই ডিসেম্বর’২২ ও ১২ ও ১৩ই জানুয়ারী’২৩, বৃহস্পতি ও শুক্রবার : ‘বাংলাদেশ আহলেছ যুবসংঘ’-এর উদ্যোগে ২দিন ব্যাপী যেলা দায়িত্বশীল প্রশিক্ষণ দুই পর্বে গত ৮ ও ৯ই ডিসেম্বর ও ১২ ও ১৩ই জানুয়ারী আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দুই পর্বে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের যেলাসমূহ অংশগ্রহণ করে। উক্ত বিভাগসমূহের যেলা থেকে ১৩২ জন যেলা দায়িত্বশীল প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. নূরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম, বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি আসাদুল্লাহ মিলন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ইহসান এলাহী যহীর, প্রচার সম্পাদক আহমাদুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর প্রমুখ।

প্রশিক্ষণ শেষে উপস্থিত বক্তৃতা ও মুল্যায়ন পরীক্ষায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে হেদায়াতী ভাষণ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

এলাকা সম্মেলন

জামদই, মান্দা, নওগাঁ ১১ই ডিসেম্বর রবিবার : অদ্য বাদ আছর যেলার মান্দা উপযেলাধীন জামদই গতিউল্লাহ আলিম মাদ্রাসা ময়দানে জামদই এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম, প্রচার সম্পাদক ফযলুল হক, এলাকা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আতীকুর রহমান প্রমুখ। সম্মেলনে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর প্রাথমিক সদস্য আব্দুল্লাহিল কাফী।







কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সঊদী আরব সফর
আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষণ
এরশাদ আর নেই
ইসলামী সম্মেলন
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
আলোচনা সভা
রামাযানে আল্লাহর পথে অধিকহারে সময় দিন! - -আমীরে জামা‘আত
মারকায পরিদর্শনে ‘মাদ্রাসা শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান (মারকায সংবাদ)
হক-এর পথে দৃঢ়চিত্ত থেকে সৎকাজে প্রতিযোগিতা করুন! (যেলা সম্মেলন : ঢাকা ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কেন্দ্রীয় দাঈর সফর
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসায় ইয়াতীম ভবনের নির্মাণকাজ শুরু
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় মারকাযের ছাত্রদের কৃতিত্ব
আরও
আরও
.