ফতুল্লা, নারায়ণগঞ্জ ১লা ডিসেম্বর শুক্রবার : অদ্য দুপুর আড়াইটায় যেলার ফতুল্লা থানাধীন চাষাঢ়া আলী আহমাদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে হাদীছ ‘ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’ অধিভুক্ত দারুলহাদীছ একাডেমীতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠান প্রধান মুহাম্মাদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিব ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল ওয়াদূদ ও নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইমরান হাসীন আল-আমীন।

বাগাতিপাড়া, নাটোর ১৮ই ডিসেম্বর সোমবার : অদ বেলা ১১-টায় যেলার বাগাতিপাড়া থানাধীন বঁশবাড়িয়াস্থ (জালালের মোড় সংলগ্ন) মাদ্রাসাতুল হাদীছ আস-সালাফিয়ার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সেমিনার অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ডের প্রধান পরির্দ্রক ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আনোয়ারুল ইসলাম ও কাফুরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মুহাম্মাদ আব্দুছ ছামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবুল কালাম আযাদ ও প্রধান শিক্ষক, মোযাফ্ফর হোসেন। উল্লেখ্য, অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।







স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ
বার্ষিক কর্মী সম্মেলন ২০১৯ (ধর্মীয় অনুশাসন ছাড়া ধর্ষণ-মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়) - -মুহতারাম আমীরে জামা‘আত
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম
সুধী সমাবেশ ও আলোচনা সভা
কর্মী সমাবেশ
অপরিবর্তনীয় সংবিধান পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের অনুসরণ করুন! (উপযেলা সম্মেলন : কলারোয়া, সাতক্ষীরা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আত-তাহরীক মার্চ ’১৩ বিশেষ সংখ্যার সংশোধনী - আত-তাহরীক ডেস্ক
‘আন্দোলনে’র কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় প্রতিনিধি দলের সৌজন্য বৈঠক
স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওনের (কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন)
প্রবাসী সংবাদ
প্রশিক্ষণ
কর্মী ও সুধী সমাবেশ
আরও
আরও
.