সম্প্রতি ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এক বিবৃতিতে তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দু’দেশের মধ্যে প্রবাহিত ৩৮টি অভিন্ন নদীর পানির স্বাভাবিক প্রবাহকে অবরুদ্ধ করে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চক্রান্ত করছে ভারত। এতে গঙ্গা-কপোতাক্ষ এলাকায় শুরু মরুকরণ প্রক্রিয়া আরো ত্বরাম্বিত হবে। তিনি বলেন, ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে পানি সমস্যার কোন সমাধান হবে না। তাই সমুদ্রসীমা নির্ধারণের বিষয়টি যেমন আন্তর্জাতিক ফোরামে নিষ্পত্তি হয়েছে। অনুরূপভাবে ভাটির দেশ হিসেবে বাংলাদেশ ভারতের পানি আগ্রাসনে সৃষ্ট বিপর্যয়ের কথা বলিষ্ঠ ও তথ্যসমৃদ্ধভাবে জাতিসংঘ, আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিস, ইন্টারন্যাশনাল ওয়াটার ট্রাইব্যুনাল ইত্যাদি ফোরামে উত্থাপন করা করতে হবে। এভাবে আন্তর্জাতিকভাবে ভারতের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখার মাধ্যমে তাদের এ চক্রান্ত রুখে দিতে হবে (দৈনিক ইনকিলাব ২৫শে জুলাই’১৫, ৫ম পৃষ্ঠায় প্রকাশিত)







সংগঠন সংবাদ
মৃত্যু সংবাদ (জনাব আবু মুহাম্মাদ আব্দুছ ছামাদ মাস্টার; মাওলানা গোলাম যিল কিবরিয়া)
প্রশিক্ষণ ও অডিট
যেলা সম্মেলন, মেহেরপুর (আল্লাহর আদেশ-নিষেধের উপর দৃঢ় থাকুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
প্রবাসী সংবাদ
৩৪তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৪ সম্পন্ন
মারকায সংবাদ (বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত রাজশাহী বিভাগীয় পর্যায়ের ক্বিরাআত প্রতিযোগিতায় মারকাযের ছাত্রের কৃতিত্ব)
মারকায সংবাদ (দাখিল পরীক্ষার ফলাফল)
আহলেহাদীছ মহিলা সংস্থা
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
২দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
আরও
আরও
.