আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের দাখিল পরীক্ষায় সাধারণ বিভাগ থেকে ৪২ জন ছাত্র ও ১৬ জন ছাত্রী সহ সর্বমোট ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ২৫ জন জিপিএ ৫ (A+) ও ৩৩ জন A গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

৪২ জন ছাত্রের মধ্যে ১৮ জন জিপিএ ৫ (A+) ও ২৪ জন A গ্রেড পেয়েছে। তন্মধ্যে গোল্ডেন A+ প্রাপ্ত ৫ জন হ’ল : ১. মুহাম্মাদ শিহাবুদ্দীন (দিনাজপুর) ২. মুহাম্মাদ মাহদী (কুমিল্লা) ৩. মুহাম্মাদ ছাদরুল হাসান (চট্টগ্রাম) ৪. আহমাদ (কুমিল্লা) ৫. মুহাম্মাদ আব্দুর রব (নওগাঁ)। ১৬ জন ছাত্রীর মধ্যে ৭ জন জিপিএ ৫ (A+) ও ৯ জন A গ্রেড পেয়েছে। তন্মধ্যে তামান্না তাসনীম এবং হালীমা খাতুন (রাজশাহী) গোল্ডেন A+  পেয়েছে।

এ বছর মারকায থেকে বিজ্ঞান বিভাগে ৪ জন ছাত্র ও ৪ জন ছাত্রী সহ সর্বমোট ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ৫ জন জিপিএ ৫ (A+) ও ৩ জন A গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। ৪ জন ছাত্রের মধ্যে ৩ জন জিপিএ ৫ (A+) ও ১ জন A গ্রেড পেয়েছে। আর ৪ জন ছাত্রীর মধ্যে ২ জন জিপিএ ৫ (A+) ও ২ জন A গ্রেড পেয়েছে। এদের মধ্যে হাফীযা খাতুন (পাবনা) গোল্ডেন A+ পেয়েছে। উল্লেখ্য যে, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী কাযী নাফীস (সাতক্ষীরা) রসায়ন বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর পেয়েছে।

দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা : এ বছর দাখিল পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান থেকে ১৮ জন ছাত্র এবং ৫ জন ছাত্রীসহ মোট ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৬ জন জিপিএ ৫ (A+), ১১ জন A, ৩ জন A- এবং ৩ জন অন্যান্য গ্রেডে উত্তীর্ণ হয়েছে।






‘আশূরায়ে মুহাররম : ইতিহাস ও শিক্ষা’ শীর্ষক সেমিনার (হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ)
ফিলিস্তীনে ইসরাঈলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ(আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওনের (কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন)
সম্মেলনে গৃহীত প্রস্তাব সমূহ : (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, মহিলা শাখায় নির্মাণ কাজ শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা অনুষদ আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে হাদীছ ফাউন্ডেশনের চার গবেষকের প্রবন্ধ উপস্থাপন
প্রশিক্ষণ
ঈদুল আযহা পরবর্তী সাতক্ষীরা সফরে আমীরে জামা‘আত
যেলা সম্মেলন : গাযীপুর-দক্ষিণ; জয়পুরহাট
পার্থিব তাড়না দমন করে আখেরাতের পাথেয় সঞ্চয়ে ব্রতী হও
সংগঠন সংবাদ
কর্মী সম্মেলন ২০১৫ (আছহাবে কাহফের যুবকদের মত দৃঢ়চিত্ত হও!) - -মুহতারাম আমীরে জামা‘আত
আরও
আরও
.