চাষাবাদের উন্নতিতে জার্মান বিজ্ঞানীরা দমনের বদলে পোকামাকড় আকর্ষণ করে বিকল্প পদ্ধতি তুলে ধরছেন। বন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা কাছের একটি শহরের ক্ষেতে নিয়মিত কীটপতঙ্গ পর্যবেক্ষণ করেন। কীটপতঙ্গ দূর করার বদলে কৃষিকাজকেই পোকার সাথে মানিয়ে চলতে পরীক্ষা-নিরীক্ষা করেন। তারা দেখেন, ক্ষেতের আলে ঝোপঝাড় ও জংলি ফুল দিয়ে সাজানো সীমানা ৫০টির অধিক প্রজাতির গুবরে পোকা শীতযাপন করে। বসন্তে জেগে ওঠে। বন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টোমাস ড্যোরিং বলেন, গুবরে পোকা ফসলের জন্য ক্ষতিকারক কীট খেয়ে ফেলে। তিনি ও তার দল ফসলের ক্ষেতে এ রকম আরো কীটপতঙ্গ আকর্ষণ করেন। কৃষি পরিবেশবিদরা ক্ষেতের ধারে এমন সব উপকারী পোকামাকড়ের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেন যেগুলো ক্ষতিকারক কীট খেয়ে ফেলে। ফলে কীটনাশকের আর প্রয়োজন পড়বে না বলে তাদের আশা। প্রফেসর ড্যোরিং বলেন, আমরা উপকারী পোকামাড়ের মাধ্যমে ক্ষতিকর কীটের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে পারি। ক্ষেতের ধারে গবেষকেরা ফুলের সারি সৃষ্টি করেন। ফুলগুলো এক সাথে ফোটে না, একের পর এক বিকাশ ঘটে। ফলে পোকামাকড়ের খাদ্যের অভাব হয় না। আগাছা ধ্বংস করতে রাসায়নিক ব্যবহার করেন না তারা। এতে পোকারা ক্ষেতে খাদ্য সংগ্রহ করতে পারে। ক্ষেতের ধারে ফুলের মেলা, কোন কীটনাশক নয়, সারের পরিমাণও কম এবং ফসল পরিবর্তনের মতো পদক্ষেপ বেশ সফল হচ্ছে। প্রচলিত কৃষি ক্ষেত্রের তুলনায় এখানে জীববৈচিত্র্য ৩০ শতাংশ বেশী। পরাগবহনকারী পোকার মাত্রা ৫০ শতাংশ বেশী।






বদলে যাচ্ছে পৃথিবীর দিক
মানব জিনের পূর্ণাঙ্গ বিন্যাস উন্মোচন
পানিতে চলছে চার চাকার গাড়ি
বিচ্ছিন্ন কান ৫ মাস পায়ে রেখে মাথায় প্রতিস্থাপন করলেন চীনা চিকিৎসকরা
অ্যান্টার্কটিকার বরফের নীচে সুন্দরবনের চেয়ে তিন গুণ বড় ভূখন্ডের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
ওষুধ ছাড়াই মশা মারার নতুন পদ্ধতি আবিষ্কার
এক দশকের মধ্যে স্মার্টফোন বিলুপ্ত হবে, দাবী গবেষকদের
যে দেশে অধিবাসীদের চেয়ে পর্যটকের সংখ্যা বেশী
সমুদ্রের নিচে গাড়ি চালানো : কল্পনা না বাস্তব?
সেলফি ক্যামেরা দিয়ে টাইপ করা যাবে স্যামসাংয়ের স্মার্টফোনে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ধ্বংস করা হবে যেভাবে
২০২২ সালে পাওয়া গেছে ২০০ গ্রহের সন্ধান
আরও
আরও
.