আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও পাকিস্তানে যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্র ব্যয় করেছে ৫৬০ হাযার কোটি ডলার। ২০০১ সালের পর থেকে এ অর্থ ব্যয় করেছে দেশটি। যা মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রাক্কলিত বাজেটের চেয়ে তিনগুণ বেশী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় চলতি বছরের শুরুতে জানিয়েছিল, ২০০১ সালের পর থেকে এই দেশগুলোতে যুদ্ধে ব্যয়ের পরিমাণ হ’তে পারে ১৫০ হাযার কোটি ডলার। কিন্তু ব্রাউন ইউনিভার্সিটির ‘ওয়াটসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স’-এর এক গবেষণায় ব্যয়ের পরিমাণ পাওয়া গেছে ৫৬০ হাযার কোটি ডলার। সে হিসাবে এই যুদ্ধ ব্যয়ে ২০০১ সাল থেকে প্রত্যেক মার্কিন করদাতা গড়ে ২৪ হাযার ডলার প্রদান করেছেন।

তবে এই ব্যয়ের মধ্যে ফিলিপাইনে আইএসবিরোধী যুদ্ধে সহযোগিতা কিংবা আফ্রিকা ও ইউরোপে আইএসবিরোধী লড়াইয়ে ব্যয় করা অর্থ অন্তর্ভুক্ত করা হয়নি। গবেষণাটি সম্পর্কে মার্কিন সিনেটর জ্যাক রিড জানান, ব্রাউন প্রতিবেদন গুরুত্বপূর্ণ। কারণ এর মধ্য দিয়ে যুদ্ধে সঠিক ব্যয়ের কথা জানা যাচ্ছে।

[মানুষ হত্যার জন্য এরূপ ব্যয় হচ্ছে গণতন্ত্রের নামে। এর চাইতে বড় প্রতারণা আর কি হ’তে পারে? সংশ্লিষ্টরা আল্লাহকে ভয় করুন (স.স.)]।






যে গ্রামে গালি-গালাজ করলেই জরিমানা গুনতে হয়
পা দিয়ে বিমান চালান পাইলট
কারাবন্দীরা এখন থেকে ভিডিও কলের মাধ্যমে স্বজনদের সাথে কথা বলতে পারবেন
৯ম দেশ হিসাবে করোনা থেকে মুক্তি পেয়েছে তানজানিয়া
১৩ দেশে নাস্তিকতার শাস্তি মৃত্যুদন্ড
সুনামগঞ্জে সামান্য কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৪ আহত ৪০
দিনাজপুরে এক হাসপাতালে ৫ মাসে ৩৪৭ নরমাল ডেলিভারী
বিরল নযীর স্থাপন করেছেন ময়মনসিংহ সরকারী মেডিকেলের পরিচালক (সেবার গল্প রূপকথা নয়, বাস্তবতা)
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হ’লেন জো বাইডেন
পাহাড়ে পানির সঙ্কট
মানুষ বেচাকেনার হাট : নিলাম ডেকে মানুষ বিক্রি!
বিশ্বে এখনো ৮০ কোটি মানুষ ক্ষুধার্ত
আরও
আরও
.