সিলেটের চা-কে হার মানিয়ে দার্জিলিং মানের চা উৎপাদিত হচ্ছে এখন পঞ্চগড়ে। পঞ্চগড়ের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পঞ্চগড়ে সবুজ মাঠে পরিণত হয়েছে চা বাগান। পঞ্চগড় যেলায় ১৯৯৯ইং সালে চা চাষ করার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সে মোতাবেক ২০০০ সালে বাংলাদেশ চা গবেষণা ইনষ্টিটিউট (বিটিআরআই)-এর অভিজ্ঞ বিজ্ঞানীদের সার্বিক তত্ত্বাবধায়নে পঞ্চগড়ে সর্বপ্রথম কাজী এন্ড কাজী চা বাগান ৬২৭.০০ একর জমিতে অর্গানিক চা চাষ শুরু করে, যা পরবর্তীতে মীনা নামে পরিচিতি লাভ করে। এর পাশাপাশি তাদের পরামর্শে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ শুরু করেন নিজস্ব জমিতে চা নার্সারী তৈরি করেন যেলার বেশ কিছু মানুষ। ফলে ২০০২ সালে ১৮৪.২১ হেক্টর জমির চা আবাদিতে পরিণত হয়।

এভাবে পর্যায়ক্রমে বাড়তে বাড়তে ২০১৬ সালে ৯টি প্রতিষ্ঠিত চা বাগান সহ ক্ষুদ্র টি এস্টেট, ক্ষুদ্রায়তন চা চাষী ও ক্ষুদ্র চা চাষীদের মাধ্যমে সর্বমোট ১৮৪৫.২৭ হেক্টর জমিতে ১,৪৫,৭২,৯৩৭ কেজি সবুজ কাঁচা চা পাতা উৎপাদিত হয়েছে। এছাড়া ২০১৮ সাল নাগাদ পঞ্চগড়ে ১৩টি চা কারখানা চালুর প্রক্রিয়া চলছে।

পঞ্চগড়ে চা চাষের যে বিপ্লব ঘটেছে তা মূলত বাংলাদেশ চা বোর্ডের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ চা গবেষণা ইনষ্টিটিউট (বিটিআরআই) এ নিয়োজিত বিজ্ঞানীদের নিরলস কর্ম প্রচেষ্টার ফল। এতে করে এই উত্তরের জনপদটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কর্মকান্ডে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তেমনি এই অঞ্চলের হাযার হাযার মানুষের দারিদ্র বিমোচনে দারুণ ভূমিকা পালন করে চলেছে।






তুরস্কে চালু হ’ল বিশ্বের সবচেয়ে প্রশস্ত ঝুলন্ত সেতু
কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক ঔষধ
স্বদেশ-বিদেশ
রাস্তায় গরু ছেড়ে দেওয়ায় মালিকের কারাদন্ড ভারতে
হালাল পণ্য রফতানীতে বাংলাদেশ পিছিয়ে
অস্ত্র নির্মাতাদেরকে বাঁচিয়ে রাখতেই পেন্টাগনের প্রধানরা যুদ্ধ করেন : ট্রাম্প
বাংলাদেশকে ১৪-১৫ লাখ লোক ফেরত নিতে বলব - -আসামের অর্থমন্ত্রী
সামাজিক অবিচার ও অর্থের পূজাই বিশ্বব্যাপী চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদের জন্য দায়ী - পোপ ফ্রান্সিস
ফিলিস্তীনী বন্দীদের পলায়ন রোধে কুমিরবেষ্টিত কারাগার বানাচ্ছে ইস্রাঈল
নেপালে বৃদ্ধ মা-বাবার জন্য ব্যাংকে অর্থ রাখা বাধ্যতামূলক
বিশ্বব্যাপী আবহাওয়া বিপর্যয় ও দুর্ভিক্ষ সৃষ্টি হ’তে পারে
বঙ্গোপসাগরের সম্ভাব্য মওজূদ গ্যাস দিয়ে ১০০ বছরের চাহিদা মেটানো যাবে
আরও
আরও
.