পৃথিবীর মতো আরও ১০টি পৃথিবীর সন্ধান পাওয়ার খবর দিয়েছে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ (কেএসটি)। সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, আমাদের পৃথিবী যেমন এই সৌরমন্ডলে বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাসের তুলনায় আকারে ছোট, তেমনই চেহারা ঐ ১০টি পৃথিবীর। নাসা বলছে, সদ্য সন্ধান পাওয়া ১০টি পৃথিবী থেকে তাদের নক্ষত্র বা তারা এমন দূরত্বে রয়েছে, যেখানে বাসযোগ্য হ’তে পারে।

নাসার তরফে আরও জানানো হয়, সিগনাস নক্ষত্রপুঞ্জে যে ২ লাখ তারার ওপর নযর রেখেছিল কেএসটি, তার মধ্যে ২১৯টি ভিন গ্রহের সন্ধান পাওয়া গেছে। এই ২১৯টি ভিন গ্রহের মধ্যে অন্তত ১০টি একেবারেই আমাদের পৃথিবীর মতো পাথুরে এবং এগুলো রয়েছে গোল্ডিলক্স জোনে। গোল্ডিলক্স জোন বলা হয়, নক্ষত্র থেকে কোন গ্রহের নির্দিষ্ট দূরত্বকে। এ নিয়ে গত ৮ বছরে মোট ৪ হাযার ৩৪টি ভিনগ্রহের সন্ধান পেল কেএসটি। এর মধ্যে সদ্য সন্ধান পাওয়া ১০টিকে নিয়ে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের সংখ্যা দাঁড়াল ৪৯টি।







বিজ্ঞান ও বিস্ময়
সূর্যের চেয়ে ৭০ গুণ অতিকায় কৃষ্ণগহবর!
হৃদরোগ ঠেকানোর ঔষধ আবিষ্কার : হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২০ শতাংশ কমে যাবে
বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ট্রেন চালু করল জার্মানী
বিনা খরচে চলবে বুলবুলের সোলার কার
ডেঙ্গু প্রতিরোধ টিকা আবিষ্কার
পারমাণবিক ব্যাটারি আনছে চীন, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর
পানিবিহীন টয়লেট উদ্ভাবন : মলকে বানাবে ছাই, মূত্রকে বিশুদ্ধ পানিতে রূপান্তর
পৃথিবীর সর্ববৃহৎ কনটেইনার জাহায নির্মাণ করল চীন
কৃত্রিম রক্ত তৈরি করছেন বিজ্ঞানীরা, ব্যবহার করা যাবে ২০৩০ সালে
বুলেট ট্রেনের ছয় দশক : বদলে দিয়েছে জাপানকে
সৌরজগতের বাইরে নতুন দুই ‘পানির পৃথিবী’
আরও
আরও
.