মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু অধিকার বঞ্চিত নয়; অথচ ভারতে বঞ্চিত। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সংখ্যার দিক থেকে ৮ শতাংশ, কিন্তু বাংলাদেশের একশ’ সচিব পর্যায়ের আমলার মধ্যে ৩২ জনই হিন্দু। তারা যোগ্যতার মাধ্যমে হয়েছে। কিন্তু যোগ্যতা থাকলেও ভারতের মুসলমানরা তাদের অধিকার পায় না। তিনি বলেন, পশ্চিমবঙ্গে ৩০ শতাংশ সংখ্যালঘু মুসলমান। কিন্তু একজনও সচিব নেই। উত্তর প্রদেশে ২০ শতাংশ মুসলমান, কিন্তু একজনও সংসদ সদস্য নেই। গত ১৭ই এপ্রিল জাতীয় প্রেসক্লাবে ‘আদর্শ নাগরিক আন্দোলন’ নামে একটি সংগঠন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ববোধ আছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা আছে। কিন্তু ভারতে মুসলিম সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার নেই। আমাদের দেশে মানুষের মাঝে পরস্পর ধর্মীয় বিরোধ নেই। তারা ভ্রাতৃত্ববোধে ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু ভারত চায় না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকুক।







৮ হাযার মুসলিম অধ্যুষিত ভুটানে কোন মসজিদ নেই!
করোনায় এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যু
ইফতারের আগে না খেলে শাস্তি
রাশিয়ায় ‘ঈশ্বর নেই’ বলায় জেলের মুখে!
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি জটিলতা এড়ানো সম্ভব
স্বদেশ-বিদেশ
১০১ বছর বয়সে হজ্জে গেলেন ভারতীয় নারী!
সুখী রাষ্ট্র ফিনল্যান্ড
বিরল নযীর স্থাপন করেছেন ময়মনসিংহ সরকারী মেডিকেলের পরিচালক (সেবার গল্প রূপকথা নয়, বাস্তবতা)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের ভারত সফর (নিযামুদ্দীন আউলিয়ার মাযার যিয়ারত দিয়ে শুরু এবং মঈনুদ্দীন চিশতীর মাযার যিয়ারতের মাধ্যমে শেষ!)
গাযা যুদ্ধ শুরুর পর ইস্রাঈলের জন্য যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ সামরিক সাহায্য
সংসার চালাতে ধার করেছে ৪৬% ভারতীয়
আরও
আরও
.