উচ্চ রক্তচাপের অন্যতম কারণ হিসাবে অতিরিক্ত লবণ খাওয়াকে দায়ী করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, দিনে ৫ গ্রাম লবণ সহনীয় হ’লেও মানুষ কয়েকগুণ বেশি খাচ্ছে। বাইরের খাবার থেকেও শরীরে মাত্রাতিরিক্তি লবণ ঢুকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। এই অতিরিক্তি লবণ খাওয়া বন্ধ করা গেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি ৫০ শতাংশ কমে যাবে।

সম্প্রতি ‘উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি’ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। তারা রোগটি থেকে সুস্থতার জন্য খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার মানে পরিবর্তনের পরামর্শ দেন।

সেমিনারে বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত সমস্যা। ৫০ শতাংশের বেশী মানুষ তার এ সমস্যা জানেনই না। উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশ্বে প্রতিবছর এক কোটির বেশী মানুষ উচ্চ রক্তচাপের কারণে মারা যায়, যা সব সংক্রামক রোগে মৃত্যুর চেয়ে বেশী। বাংলাদেশে প্রতি পাঁচজনে একজন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে ভুগলেও এ বিষয়ে গণসচেতনতা এবং চিকিৎসা সেবা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক ঘাটতি রয়েছে।

সেমিনারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডা. মাহফূযুর রহমান বলেন, ‘অতিরিক্তি লবণ খাওয়া বন্ধ করতে পারলে ৫০ শতাংশের উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে যেত। যেমন এক প্যাকেট চিপসে ১০ গ্রাম লবণ থাকে। এভাবে সিঙ্গাড়া, সমুচা কিংবা হোটেল-রেস্তোঁরার খাবার থেকে কী পরিমাণ লবণ শরীরে যাচ্ছে, তা মানুষ জানেই না।

 






যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও স্বাধীনতার কেন্দ্রে রয়েছে ধর্মীয় বিশ্বাস
সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৬৫ শিশু-কিশোরসহ শতাধিক আসামীকে ছালাত আদায়, মাদক থেকে বিরত থাকা প্রভৃতি শর্তে মুক্তি দিলেন বিচারক
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হ’লেন জো বাইডেন
৪০ হাযার টাকা আত্মসাতের মামলা শেষ হ’তে ৪০ বছর
গাইবান্ধায় চরের বালুতে মিলল মূল্যবান ছয় খনিজ
ইচ্ছাকৃত দুর্ঘটনার শাস্তি মৃত্যুদন্ড
গাছ কাটলেই বেরোয় রক্ত
বাংলাদেশ সীমান্তে এবার বিএসএফের পাহারাদার সাপ ও কুমির!
ক্যাসিনো-শহর লাসভেগাসের হৃৎপিন্ডে গড়ে উঠেছে মুসলিম ভিলেজ
দেশে মানসিক রোগী ৩ কোটি (প্রতি চারজনে একজনের মানসিক সমস্যা)
গোপন মহামারী এএমআর : ১ বছরে ১২ লাখ মৃত্যু
দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি, মুসলিম ৯১%
আরও
আরও
.