উত্তর : তাকবীরে তাহরীমার পর মাসবূক ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় ছালাতে অংশগ্রহণ করবে। ইমামের সাথে যে কয় রাক‘আত পাবে সেগুলো তার প্রথম দিকের রাক‘আত হিসাবে গণ্য করবে এবং ইমাম সালাম ফিরানোর পর দাঁড়িয়ে বাকী রাক‘আতগুলো আদায় করবে। বাকীগুলো পরের রাক‘আত হিসাবে গণ্য হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমরা যখন ছালাত রুকূ অবস্থায় পাবে তোমরা রুকূতে শামিল হবে। আর যখন সিজদারত অবস্থায় পাবে, তখন তোমরা সিজদায় শামিল হয়ে যাবে। আর দঁাড়ানো অবস্থায় পেলে দঁাড়িয়ে যাবে। তবে রুকূ না পেলে উক্ত সিজদা ছালাতের রাক‘আত হিসাবে গণ্য করবে না’ (ছহীহাহ হা/১১৮৮)। তিনি আরো বলেন, ‘ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/১১৩৯)। অন্যত্র তিনি বলেন, ‘যখন তোমরা ছালাত আদায় করতে আস, তখন ধীরস্থিরভাবে আস। যেটুকু পাও তা পড় আর যেটুকু ছুটে যায় তা পূর্ণ কর’ (বুখারী হা/৬৩৫; মিশকাত হা/৬৮৬)।

প্রশ্নকারী : সাইফুল ইসলাম, কাজলা, রাজশাহী।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩৩/৩৩) : আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত রাসূল (ছাঃ) বলেছেন, সওয়ারীর পশু বন্ধক রাখলে তার পিঠে আরোহণ করা যাবে। দুগ্ধবতী পশু রাখলে তার দুধ খাওয়া যাবে। কিন্তু যে বন্ধক নিবে সে খরচ বহন করবে (তিরমিযী হা/১১৯১)। হাদীছটি কি ছহীহ? যদি তাই হয়, তাহ’লে জমির ক্ষেত্রেও কি তাই হবে?
প্রশ্ন (২২/৪২২) : বিতর ছালাতে নির্ধারিত কুনূত পাঠের পর কুনুতে নাযেলার দো‘আ সহ অন্য কোন দো‘আ পাঠ করা যাবে কি? বিশেষত এটা পুরো রামাযান নিয়মিতভাবে পাঠ করা যাবে কি? - আব্দুল্লাহ, গোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (৩৩/১১৩) : আহলেহাদীছগণ ফিরক্বা নাজিয়াহ হওয়া সত্ত্বেও এদের মাঝে এত দলাদলির কারণ কি?
প্রশ্ন (২০/১৮০) : রাসূল (ছাঃ)-এর কবরকে রওযা বা মাযার বলা যাবে কি? - -তাওহীদুল ইসলামরহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২/৮২) : মাসবূক অবশিষ্ট ছালাত আদায় করার সময় ইমামের অনুসরণের জন্য সালাম ফিরিয়ে তারপর তা আদায় করবে কি?
প্রশ্ন (১৫/৩৩৫) : নবী করীম (ছাঃ) বা কোন ছাহাবী হ’তে ইমাম আবু হানীফা (রহঃ)-এর আগমন সম্পর্কে কোন ভবিষ্যদ্বাণী আছে কি? - -ওমর ফারূক, মিরপুর-১, ঢাকা।
প্রশ্ন (৩৭/৩৫৭) : আমার শ্বশুর হানাফী মাযহাবের মানুষ। আমি তাদের অনুসরণ না করলে তিনি সম্পর্ক ছিন্ন করবেন। এখন আমার জন্য করণীয় কী?
প্রশ্ন (১১/৯১) : আমি একজন পুলিশ। দুর্গাপূজার সময় দায়িত্বরত অবস্থায় মন্দির থেকে প্রদত্ত টিফিন খাওয়া যাবে কি? - -মুহাম্মাদ হেলাল, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (২৯/৩৪৯) : অনেকে বলেন, খুৎবার সময় তাশাহহুদের হালতে বসতে হবে। এর প্রমাণে কোন দলীল আছে কি? - -আমীরুল ইসলাম, শান্তিনগর, জয়পুরহাট।
প্রশ্ন (৩১/৭১) : ঘুম থেকে উঠে ওযূ না করে ফজরের ছালাতের আযান দেওয়া যাবে কি?
প্রশ্ন (২৯/১৪৯) : জাতীয় সঞ্চয়পত্র ক্রয় করলে সরকারী ট্যাক্স-এর ক্ষেত্রে অনেক ছাড় পাওয়া যায়। এক্ষণে এথেকে প্রাপ্ত সূদের টাকা গরীবদের মাঝে দান করে দেয়ার নিয়তে উক্ত সঞ্চয়পত্র ক্রয় করা যাবে কি?
প্রশ্ন (৩৯/১১৯) : কিছু আলেমের মুখে শোনা যায় যে, আল্লাহর যিক্র পাঁচ ওয়াক্ত ছালাতের চেয়েও উত্তম। তারা প্রমাণে কুরআনের আয়াতও পেশ করে থাকেন। তাদের বক্তব্য কি সঠিক?
আরও
আরও
.