উত্তর : ‘রিয়া’ তথা লোক দেখানো আমল ছোট শিরকের অন্তর্ভুক্ত। অতএব ‘রিয়া’ থেকে মুক্ত থাকার জন্য নিম্নের আমলগুলো সহায়ক। (১) যিকির ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা (তওবা ৯/১২৯; ফাতেহা ১/০৪)। শায়খুল ইসলাম ইবনু তায়মিয়া ও ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন, রিয়ার চিকিৎসা হচ্ছে সূরা ফাতেহার ৪ আয়াত অর্থাৎ ‘আমরা কেবল তোমারই ইবাদত করি’ (ফাতেহা ১/০৪)। (২) নফস তথা কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা। যখনই মনে আসবে তখনই তা দমন করবে (আনকাবূত ২৯/৬৯)। (৩) আমল গোপনে করা তথা নাম প্রকাশ না করা (আ‘রাফ ৭/৫৫; বাক্বারাহ ২/২৭১)। (৪) রিয়ার কুফল ও এর ভয়াবহ শাস্তির ব্যাপারে সচেতন থাকা (বুখারী হা/৬৪৯৯; মিশকাত হা/৫৩১৬)। (৫) রিয়া হয় এমন কর্ম ও স্থান পরিহার করা (মুখতাছার মিনহাজুল ক্বাছেদীন ৩/৭৫)। (৬) সর্বদা আল্লাহ্কে হাযির-নাযির জেনে আমল করা (নিসা ৪/১; আহযাব ৩৩/৫২; ক্বা-ফ ৫০/১৮)। রাসূল (ছাঃ) বলেন, ‘এমনভাবে আল্লাহর ইবাদত কর, যেন তুমি তাঁকে দেখছ। যদি তুমি তাঁকে দেখতে সক্ষম না হও, তাহ’লে মনে করবে যে, তিনি তোমাকে দেখছেন’ (বুখারী হা/৫০; মিশকাত হা/২)। (৭) আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা। রাসূল (ছাঃ) তার দো‘আয় বলতেন, ‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন শাররি মা ‘আমিলতু ওয়া মিন শাররি মা লাম আ‘মালু। অর্থাৎ হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার নিকট আমার কৃত কর্মের (পাপের) অনিষ্ট হ’তে এবং আমি যা করিনি তা থেকে আশ্রয় প্রার্থনা করছি (মুসলিম হা/২৭১৬; মিশকাত হা/২৪৬২)। অতএব উপরোক্ত আমলগুলো করতে সক্ষম হ’লে রিয়া থেকে রক্ষা পাওয়া যাবে ইনশাআল্লাহ।

প্রশ্নকারী : ঈজাবুল হক, মণিরামপুর, যশোর।


 






বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩৮/১৯৮) : মুহাম্মাদ (ছাঃ)-এর উপর দরূদ পাঠের ক্ষেত্রে সংক্ষেপে ‘আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদ’, ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বা ‘আল্লাহুম্মা ছাল্লে আলা মুহাম্মাদিউ ওয়া‘লা আলে মুহাম্মাদ’ ইত্যাদি বলা যাবে কি?
প্রশ্ন (১৮/৩৭৮) : আল্লাহর কাছে দো‘আ করার সময় আল্লাহ সুবহা-নাহু ওয়া তা‘আলা, আল্লাহ পাক, আল্লাহ তা‘আলা এসব শব্দ ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (২৪/৬৪) : সাপ, বানর ইত্যাদি পশু প্রাণীর খেলা দেখিয়ে টাকা উপার্জন করে জীবিকা নির্বাহ করা কি জায়েয হবে? - -তাজমাউল শেখ, সঊদী আরব।
প্রশ্ন (২/১৬২) : খাঁচায় আটকে রেখে পাখি পোষায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৮/৪৩৮) : অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পরও আমার কোন নির্দিষ্ট রোগ ধরা পড়েনি। ডাক্তার বলেছে আমার মানসিক সমস্যা আছে। অন্যদিকে একজন রাক্বী বলেছেন আমার উপর জাদু করা হয়েছে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২৩/৬৩) : হজব্রত পালনরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার জন্য বিশেষ কোন ফযীলত আছে কি? - -সফীউদ্দীন আহমাদপাঁচদোনা, নরসিংদী।
প্রশ্ন (২৫/১৪৫) : কারেন্ট শক খেয়ে কোন প্রাণী মারা গেলে তার গোশত খাওয়া যাবে কি? - -সিরাজুল হক, বাঁশকাটা, গাইবান্ধা।
প্রশ্ন (২৫/২৬৫) : ছিয়াম অবস্থায় ব্যথা বা জ্বর উপশমের জন্য সাপোজিটরী ও শ্বাস কষ্ট দূর করার জন্য ইনহেলার ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (২৩/২৬৩) : টিভিতে সংবাদ পাঠকারী বেপর্দা মহিলা হ’লে সেই খবর দেখা যাবে কি? - -জাহিদ কাযীবাগহাটা, নরসিংদী।
প্রশ্ন (২০/৩০০) : আমি অতিসম্প্রতি রেলওয়ের চাকুরী থেকে অবসর গ্রহণ করব। অবসরকালীন অর্থ আমি না তুললে প্রতি মাসে পেনশন হিসাবে পাব। আর তুলে ডাকবিভাগে জমা রাখলে লভ্যাংশ পাব। কোনটি আমার জন্য সূদমুক্ত হবে? - -মুহাম্মাদ আলীমুদ্দীন, রেলওয়ে কারখানা, সৈয়দপুর।
প্রশ্ন (০৬/৩৬৬) : আমার রুমমেট হিন্দু হওয়ায় তার রান্না আমাকে খেতে হয়। এটা খাওয়া যাবে কি? - রূহুল আমীন, দক্ষিণ পতেঙ্গা, চট্টগ্রাম।
প্রশ্ন (১১/১৩১) : জনৈক ব্যক্তি গরুর সাথে কুকর্মে লিপ্ত হয়েছে। এক্ষণে তার শাস্তিবিধান কি হবে? - -বাশার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
আরও
আরও
.