‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি মুহাম্মাদ মুকীমুদ্দীন (৭০) গত ১৪ই জুলাই রোজ শুক্রবার বিকাল ৩-টা ১০ মিনিটে কিডনী জনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। ঐদিন রাত সাড়ে ৮-টায় তার বাসস্থান যেলার জলঢাকা উপযেলাধীন বালাগ্রাম ছকীনা দাখিল মাদ্রাসা ময়দানে তার ১ম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সহ-সভাপতি মাওলানা মনোয়ার হোসাইন। অতঃপর তার দ্বিতীয় জানাযার ছালাত রাত ৯-টায় বালাগ্রাম পারিবারিক কবরস্থান সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুস্তাফীযুর রহমান। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আমানাতুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল জলীল, অর্থ সম্পাদক মোকছেদ আলী, রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলার প্রশিক্ষণ সম্পাদক মোকছেদুর রহমানসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

[আমরা মৃতের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]







আত-তাহরীক মার্চ ’১৩ বিশেষ সংখ্যার সংশোধনী - আত-তাহরীক ডেস্ক
মহিলা সংস্থা (দায়িত্বশীল প্রশিক্ষণ ও সুধী সমাবেশ)
দাখিল পরীক্ষা ২০২৬-এর ফলাফল (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী )
প্রশিক্ষণ (যুবসংঘ)
সংগঠন সংবাদ
আন্দোলন (যেলা সম্মেলন \ মেহেরপুর) (তাওহীদকে মযবুত রাখুন) - -আমীরে জামা‘আত
আল-‘আওন
মারকায সংবাদ (দাখিল পরীক্ষা ২০২২-এর ফলাফল)
প্রশিক্ষণ (চাংলা, বদলগাছী, নওগাঁ, জামদই, মান্দা, নওগাঁ) তাবলীগী সফর (নওগাঁ, বাগাপুর)
আত-তাহরীক পাঠক ফোরামের কমিটি গঠন
কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০১৯
জোর করে দেশের উপরে বিদেশী সংস্কৃতি চাপিয়ে দেবেন না - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.