উত্তর : যে সকল পাখির গোশত খাওয়া হালাল সে সকল পাখির পায়খানা কাপড়ে লেগে থাকলে সে পোষাকে ছালাত আদায় করা যাবে। তবে সম্ভবপর তা মুছে ফেলবে কিংবা ধুয়ে ফেলবে। আর যে সকল পাখির গোশত হারাম সে সকল পাখি বা প্রাণীর পেশাব বা পায়খানাও নাপাক। এ সকল প্রাণীর পায়খানা কাপড়ে লেগে থাকলে ছালাত আদায় করা যাবে না। বরং আবশ্যিকভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে (ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ২১/৫৪২-৫৮৬; ইবনু কুদামাহ, মুগনী ২/৪৯২; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/৪১৪)।

প্রশ্নকারী : মীযানুর রহমান, সোনাতলা, বগুড়া।








প্রশ্ন (৭/৪৪৭) : জনৈকা বিধবা মহিলা একটি মেয়ে সন্তান সহ জনৈক বিপত্নীক পুরুষকে বিবাহ করে, যার আগে থেকে একটি ছেলে সন্তান আছে। এক্ষণে উক্ত মেয়ে ও ছেলের মাঝে বিবাহ বৈধ হবে কি? - -আব্দুল খালেক, কেরাণীগঞ্জ, ঢাকা।
প্রশ্ন (৯/২০৯) : পিতা-মাতা ছালাত আদায় না করলে সন্তানের করণীয় কি?
প্রশ্ন (২৪/২২৪) : পশু-পাখির জন্য দো‘আ করার বিধান কি? পশু-পাখি অসুস্থ হ’লে তাদের সুস্থতা কামনা করে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (২৪/৩০৪) : আমি আমার পিতা-মাতাকে না জানিয়ে মেয়ের পিতার অনুমতিক্রমে ছাত্রজীবনে বিবাহ করি। যদিও মেয়ের পিতার পক্ষে তার খালু ও মামা স্বাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন। আমার পক্ষে দুই বন্ধু স্বাক্ষী ছিল। বর্তমানে আমার পরিবার সবকিছু মেনে নিয়েছে। উক্ত বিবাহ সঠিক হয়েছিল কি?
প্রশ্ন (৪০/৮০) : আক্বীক্বা ২টি পশুর মধ্যে ১টি পিতার বাসায় এবং অপরটি নানার বাসায় যবেহ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৪/১২৪) : বাড়ীতে অবস্থানকালে অধিকাংশ সময় যদি মহিলাদের মাথায় কাপড় না থাকে তাহ’লে পাপ হবে কি?
প্রশ্ন (৩০/২৩০) : তিন বা চার রাক‘আত বিশিষ্ট ছালাতের প্রথম তাশাহহুদ ভুলবশত বাদ পড়ে গেলে করণীয় কি? সাহু সিজদা দিলে যথেষ্ট হবে, না পুনরায় এক রাক‘আত ছালাত আদায় করতে হবে?
প্রশ্ন (১৯/৪১৯) : রাসূল (ছাঃ)-কে স্বপ্নে দেখার নির্দিষ্ট কোন আমল আছে কি? বেশী বেশী দরূদ পাঠ করলে রাসূল (ছাঃ)-কে স্বপ্ন দেখা যাবে কি? আর তাঁকে স্বপ্নে দেখার বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (৩২/২৩২) : একজন ব্যক্তি কোন পর্যায়ভুক্ত বিদ‘আতী হ’লে তাকে সালাম দেয়া জায়েয হবে না? - -আছিফ কাযী, গোবরচাকা, খুলনা।
প্রশ্ন (১৬/৩৭৬) : জনৈক আলেম বলেন, সুন্নাতযুক্ত ফরয ছালাত শেষে সংক্ষিপ্ত দো‘আ পাঠ করতে হবে। আর সুন্নাত বিহীন তথা ফজর ও আছর ছালাতের পর বিস্তারিত যিকির করতে হবে। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (২৮/৩৪৮) : আমি একান্নবর্তী পরিবারের সন্তান। বাড়ির সবাই অত্যন্ত মিশুক ও ঘনিষ্ট। আমার স্ত্রীর জন্য সেখানে পুরোপুরি পর্দা বিধান মেনে চলা সম্ভব হয় না। চাচাতো ভাইদের সাথে কথা না বললে বা খাবার পরিবেশন না করলে তারা অসামাজিক বলে। পৃথক বাড়ি করার মত আর্থিক স - -মা‘ছূম বিল্লাহ কুয়ালালামপুর, মালয়েশিয়া।
প্রশ্ন (১৩/৪১৩) : হা-মীম যুক্ত সাতটি সূরা এগুলির পাঠকারীদের জন্য জাহান্নামের সাতটি দরজায় বাধা হয়ে দাঁড়াবে। বক্তব্যটি কোন সত্যতা আছে কি? - মিনহাজ আহমাদ, যোগীপাড়া, নাটোর।
আরও
আরও
.