উত্তরঃ তিনি নূরের তৈরী ছিলেন না; বরং তিনি মাটির মানুষ ছিলেন। সূরা মায়েদার ১৫নং আয়াতের শেষাংশের অনুবাদ হচ্ছে ‘তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ’। এ আয়াতে نُوْرٌ (নূর)-এর ব্যাখ্যা স্বরূপ এসেছে وَكِتَابٌ مُبِيْنٌ (একটি সমুজ্জ্বল গ্রন্থ)। এখানে وَكِتَابٌ مُبِيْنٌ বাক্যাংশ نُوْرٌ-এর উপরে ‘আত্ফ’ হয়েছে। যাকে ‘আত্ফে খাছ আলাল আম’ বলে। অতএব এখানে ‘নূর’ বলে ‘কিতাব’ বুঝানো হয়েছে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট নূর এসেছে, অর্থ হ’ল সমুজ্জ্বল স্পষ্ট গ্রন্থ এসেছে (ফাতাওয়া লাজনাহ দায়েমাহ, ফৎওয়া নং ৫৭৮২)। আল্লাহ বলেন, (হে রাসূল!) ‘আপনি বলুন, আমি তোমাদের মতই একজন মানুষ, আমার নিকট এ মর্মে প্রত্যাদেশ করা হয় যে, তোমাদের উপাস্য এক ও একক’ (কাহফ ১১০)। অন্যত্র আল্লাহ বলেন, ‘আপনি বলুন, আমার প্রতিপালক মহা পবিত্র। আমি একজন মানুষ ও একজন রাসূল বৈ আর কী? (বানী ইসরাঈল ৯৩)। রাসূলুল্লাহ (ছাঃ) নিজেও বলেন, ‘আমি তো একজন মানুষ। আমিও তোমাদের মত ভুলে যাই। সুতরাং আমি ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১০১৬ ‘সিজদায়ে সহো’ অনুচ্ছেদ)।






প্রশ্ন (৩০/১৯০) : মসজিদে গিয়ে দেখি ফরয ছালাতের জামা‘আত শেষ হয়ে জানাযার ছালাত শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমার জন্য জানাযার ছালাত আগে আদায় করা যরূরী, না কি ফরয ছালাত আগে আদায় করা উচিত?
প্রশ্ন (১৫/১৭৫) : আমি প্রাপ্তবয়স্কা নারী। গ্রাজুয়েশন শেষ করেছি, কিন্তু চাকুরী না পাওয়া পর্যন্ত আববা-আম্মা বিবাহ দিবেন না। আমি হারাম সম্পর্কে জড়িয়ে পড়ার আশংকা করছি। এমতাবস্থায় আমি কী করতে পারি?
প্রশ্ন (২৯/৪২৯) : আমাদের দেশে গভীর রাত পর্যন্ত ইসলামী সম্মেলন হয়। এটা কি শরী‘আত সম্মত? উক্ত সম্মেলনে মহিলারা যেতে পারে কি?
প্রশ্ন (২৭/১৮৭) : কোন ব্যক্তি গান-বাজনাসহ অন্যান্য অপকর্ম চালু রেখে মারা গেলে তার পাপের ভাগ সে পেতে থাকবে কি?
প্রশ্ন (২৩/৬৩) : হজব্রত পালনরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার জন্য বিশেষ কোন ফযীলত আছে কি? - -সফীউদ্দীন আহমাদপাঁচদোনা, নরসিংদী।
প্রশ্ন (৩০/৪৭০) : আমি নেকীর আশায় সৎ মানুষদের মাঝে বিনা সূদে টাকা ঋণ দিয়ে থাকি। গ্রহীতাগণ তা সাপ্তাহিক কিস্তিতে আমাকে পরিশোধ করেন। কিন্তু বর্তমানে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ায় ঋণ লেনদেনের জন্য বেতন দিয়ে একজন লোক রাখি এবং ঋণগ্রহীতাগণ মাসে বেতন বাবদ প্রত্যে - -আব্দুর রহমান, চাটমোহর, পাবনা।
প্রশ্ন (২৭/৩০৭) : দু’জন মুসলিম ছেলে-মেয়ে পরস্পরকে গভীরভাবে ভালবাসতো। পরে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এক্ষণে তারা কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে?
প্রশ্ন (১৮/৯৮) : এশার ছালাতের ওয়াক্ত রাত্রি কয়টা পর্যন্ত থাকে? - -মিনজু খান, রংপুর।
প্রশ্ন (১১/৯১) : আত্মহত্যাকারীর জানাযা পড়া যাবে কি? কারু জানাযা না পড়া হ’লে এবং কবরস্থ হয়ে গেলে তার জন্য পিতা-মাতার করণীয় কি? - -যিয়াউর রহমান, চৌহালী, সিরাজগঞ্জ।
প্রশ্ন (৩৮/২৩৮) : জামা-কাপড়ে নাপাক কিছু লেগে গেলে তিনবার ধোয়া ফরয কি? এর চেয়ে কম হ’লে অপবিত্র থেকে যাবে কি? - -জসীমুদ্দীন, মধুপুর, টাঙ্গাইল।
প্রশ্ন (৬/৪৬) : আমার স্বামী স্বেচ্ছায় আমার নামে কিছু জমি লিখে দিয়েছিল। এখন তার নিজ নামে নির্মিতব্য একটি বাড়ির নির্মাণ ব্যয় নির্বাহের জন্য উক্ত জমিটি আমার নিকট থেকে ফেরত নিয়ে বিক্রি করতে চাচ্ছে। এভাবে ফেরত নেওয়া কি তার জন্য ঠিক হবে? আর আমি যদি না দেই সেক্ষেত্রে আমি গোনাহগার হব কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
প্রশ্ন (৫/৪৫) : নির্দিষ্ট বছরে হজ্জের নিয়ত করার পর কোন কারণবশতঃ সে বছর তা আদায় করতে না পারলে গোনাহ হবে কি? বা এর জন্য কোন কাফফারা দিতে হবে কি? - -রিফাত হাসান, সঊদী আরব।
আরও
আরও
.