চীনের শানডং প্রদেশ। ১৯৯৭ সালের কোন একদিন। বাড়ির সামনে খেলছিল দুই বছরের এক শিশু। এ সময় মানব পাচারকারীরা শিশুটিকে অপহরণ করে। এই ঘটনায় পিতা জো গ্যাংট্যাং তো পাগলপ্রায়। ছেলের খোঁজে তিনি মোটর সাইকেলে পুরো দেশ চষে বেড়ান। এজন্য তিনি ৫ লাখ কিলোমিটারের বেশি পথ ভ্রমণ করেন। তবে তাঁর সেই শ্রম বৃথা যায়নি। ২৪ বছর খোঁজাখুঁজির পর গ্যাংট্যাং তাঁর ছেলেকে খুঁজে পেয়েছেন। তবে শিশুটি তখন পূর্ণ যুবকে পরিণত হয়েছে।

দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে গ্যাংট্যাংয়ের ছেলের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এরপর অপহরণের ঘটনায় জড়িত এক দম্পতিকে চিহ্নিত করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়।

গ্যাংট্যাং বলেন, ছেলেকে পাওয়া গেছে এতেই তিনি খুশি। তবে ছেলেকে খুঁজে পাওয়ার জন্য তাকে জীবনের একটি বড় সময় ব্যয় করতে হয়েছে। এজন্য তিনি মোটরসাইকেলে ছেলের ছবিসহ একটি ব্যানার নিয়ে ২০টি প্রদেশ ভ্রমণ করেন। সফরকালে কয়েকবার সড়ক দুর্ঘটনা সহ তার মোট ১০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।






ইউরোপে কাঠের তৈরি প্রথম দৃষ্টিনন্দন মসজিদ
দিনাজপুরে এক হাসপাতালে ৫ মাসে ৩৪৭ নরমাল ডেলিভারী
করোনায় এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যু
বিশ্বজুড়ে সর্বোচ্চে খাদ্যপণ্যের দাম
ডাঃ যাকির নায়েকের সম্পত্তি বাযেয়াফত করা যাবে না, জানিয়ে দিলেন বিচারপতি
স্বদেশ-বিদেশ
ঢাকায় রোবট রেস্টুরেন্ট!
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস টিকা আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেক লিমিটেডের
ভারতে প্রথমবার চালু হ’ল শুধুমাত্র নারীদের হজ্জ ফ্লাইট
সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশীদের সবাই অপরাধী : বিএসএফ মহাপরিচালক
এখনো ফিলিস্তীনীদের সেবা করে চলেছেন যে ইস্রাঈলী নারী
সচিব ১৩, অতিরিক্ত সচিব ৩৮৬, যুগ্ম সচিব ১০৫, উপসচিব ২৭০, ডিসি ৯ এবং ইউএনও ১৭২ জন (প্রশাসনের সর্বত্র নারীর দাপট)
আরও
আরও
.