তারহীন চার্জের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার সেজং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। সম্প্রতি তারা ইনফ্রারেড লেজার রশ্মি (লাইট) ব্যবহার করে ৯৮ ফুট (৩০ মিটার) দূরত্ব পর্যন্ত তারহীন উপায়ে যন্ত্র চার্জ করতে সক্ষম হয়েছেন। এ প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে মুঠোফোন ও বিভিন্ন গ্যাজেট চার্জ দেওয়া যাবে। গবেষকেরা বলছেন, তাদের উদ্ভাবিত ইনফ্রারেড লেজার-পদ্ধতিতে ৪০০ মেগাওয়াট আলোকশক্তি ৩০ মিটার দূরত্ব পর্যন্ত পৌঁছানো গেছে। এই আলোকশক্তি ছোট ছোট সেন্সরে চার্জ করার জন্য যথেষ্ট। গবেষকেরা পরীক্ষার সময় আলোকশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করেন। পরবর্তীকালে এ প্রযুক্তির উন্নয়ন করে মুঠোফোনেও ব্যবহার করা যাবে।

গবেষকেরা আশ্বস্ত করে বলছেন, তাদের উদ্ভাবিত প্রযুক্তি সম্পূর্ণ নিরাপদ। এটি মানুষের চোখ বা ত্বকের কোন ক্ষতি করে না। সেজং বিশ্ববিদ্যালয়ের গবেষক জিনইয়ং হা বলেন, ‘বর্তমানে অধিকাংশ তারহীন পদ্ধতির ক্ষেত্রে চার্জগ্রহীতা যন্ত্রকে বিশেষ যন্ত্রে বসিয়ে রাখতে বা কোনো স্থানে স্থিরভাবে রেখে দিতে হয়। কিন্তু ডিসট্রিবিউটেড লেজার চার্জিং প্রযুক্তিতে চার্জ পাঠানোর যন্ত্র বা ট্রান্সমিটার ও চার্জ গ্রহণের রিসিভার নিজেই চার্জ নেওয়ার জন্য দিক ঠিক করে নেয়। অর্থাৎ ট্রান্সমিটার ও রিসিভার একই রেখায় থাকলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হ’তে থাকবে।







করোনার ৩০ রূপ, ইউরোপে আঘাত হেনেছে ২৭০ গুণ শক্তিশালী প্রজাতি
জিকা ভাইরাস থেকে দূরে রাখবে আব্দুল হামীদের মশকনিধন যন্ত্র
বিশ্বে প্রথম শিশুর সফল হাত প্রতিস্থাপন
অল্প খরচের অক্সিজেন প্ল্যান্ট বানাল ১০ম শ্রেণীর ছাত্র তাহের মাহমূদ
অগ্নিদগ্ধ ব্যক্তিদের জন্য ‘কৃত্রিম ত্বক’ তৈরির উদ্যোগ
বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমআরআই স্ক্যানার যে সুবিধা আনল
জন্মান্ধের দৃষ্টিশক্তি জিন থেরাপিতে ফিরল
বিজ্ঞান ও বিস্ময়
বিজ্ঞান ও বিস্ময়
২২ কোটি টাকার ইনজেকশন বিনামূল্যে পেল রায়হান (দেশে জিন থেরাপি চিকিৎসার দ্বার উন্মোচন)
কমছে পৃথিবীর গতি, ভবিষ্যতে দিন হ’তে পারে ২৫ ঘণ্টা
পোল্যান্ডের আবিষ্কার : যে থালা খাওয়া যায়
আরও
আরও
.