নওদাপাড়া, রাজশাহী, ১৭ই সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পরিচালিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর উদ্যোগে মাদ্রাসার পূর্ব পার্শ্বস্থ একাডেমিক ভবনের ৩য় তলার হলরুমে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি তরুণ প্রজন্মের আসক্তি ও তা থেকে উত্তরণের উপায়’ শীর্ষক এক মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মারকাযের ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মারকাযের সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ দুর্রুল হুদা। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুল মান্নান। উক্ত অনুষ্ঠানে ১০ম ও আলিম শ্রেণীর ছাত্ররা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি অত্যন্ত শিক্ষণীয় ও দারুণ উপভোগ্য ছিল। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, মারকাযের শিক্ষক মুহাম্মাদ আব্দুর রঊফ।






শীতবস্ত্র বিতরণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংগঠন সংবাদ
মৃত্যু সংবাদ
আমীরে জামা‘আতের ছয়দিন ব্যাপী ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী সফর
দায়িত্বশীল প্রশিক্ষণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংগঠন সংবাদ
সার্বিক জীবনে অহি-র বিধানের অনুসরণ করুন! (যেলা সম্মেলন : লালমণিরহাট ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রবাসী সংবাদ
যেলা সম্মেলন \ খুলনা (আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করুন!) (স্রেফ আখেরাতের লক্ষ্যে আহলেহাদীছ আন্দোলনে ব্রতী হউন!) - -আমীরে জামা‘আত
ইবতেদায়ী সমাপনী ও জেডিসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তি
‘আহলেহাদীছ আন্দোলন’ মানুষকে শাশ্বত সত্যের পথ দেখায় (যেলা সম্মেলন : কুমিল্লা ২০২২)
বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার মূল চেতনা হ’ল ‘আল্লাহু আকবর’ (যেলা সম্মেলন : বগুড়া ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.