এআই প্রযুক্তি আগামী ৩০ বছরে মানুষকে বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ‘গডফাদার’ হিসাবে পরিচিত ব্রিটিশ-কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর জিওফ্রে হিন্টন। শুধু তাই নয়, এআই অত্যধিক ক্ষমতাসম্পন্ন হয়ে ওঠায় এই প্রযুক্তির বিপরীতে মানুষকে তিন বছরের শিশু হিসাবেও তুলনা করেছেন তিনি।

চলতি বছরের শুরুর দিকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন প্রফেসর হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কসহ মেশিন লার্নিংয়ের মৌলিক আবিষ্কারের জন্য জিওফ্রে হিন্টন এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেছেন।

নোবেলজয়ী এই বিজ্ঞানীর ধারণা, আগামী তিন দশকের মধ্যে মানুষের বিলুপ্তি ঘটানোর ১০ থেকে ২০ শতাংশ সম্ভাবনা রয়েছে এআইয়ের। তিনি বলেন, আমাদের আগে কখনও মানুষের চেয়ে অধিক বুদ্ধিমান বিষয়কে মোকাবিলা করতে হয়নি।

এআই দ্রুত অগ্রগতির বিষয়ে হিন্টন বলেন, ‘আমি ভাবিনি, আমরা এখন যেখানে আছি, এরকম হবে। আমি ভেবেছিলাম ভবিষ্যতে কোনও এক সময়ে আমরা এখানে পৌঁছাব’।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আগামী ২০ বছরে মানুষের চেয়ে অত্যধিক স্মার্ট হয়ে উঠতে পারে এআই সিস্টেমগুলো। এটি অত্যন্ত ভয়ঙ্কর চিন্তার বিষয়। প্রত্যাশার চেয়েও দ্রুত বিকাশ ঘটায় এআইকে নিয়ন্ত্রণে বিশ্বজুড়ে সরকারগুলোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।







‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আলোচনা সভা ও কবর যিয়ারত
মৃত্যু সংবাদ
সংগঠন সংবাদ
মারকাযী জামে মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
তাবলীগী সভা
রোহিঙ্গা আলেম-ওলামার সমন্বয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইসলামী আক্বীদা বিষয়ক সেমিনার
অগ্রসর কর্মী ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০২১
আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীন হ’ল ইসলাম (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’,যেলা সম্মেলন : সাতক্ষীরা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মারকায সংবাদ (আব্দুল্লাহিল কাফী-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ)
তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও
মৃত্যুকে স্মরণ করে দুনিয়াবী জীবন পরিচালিত করুন! (যেলা সম্মেলন : বগুড়া) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.