হাট দামনাশ, বাগমারা, রাজশাহী ২৬শে নভেম্বর রবিবার : অদ্য বাদ আছর রাজশাহী যেলার বাগমারা উপযেলাধীন হাট দামনাশ পারদামনাশ উচ্চবিদ্যালয় মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বাগমারা উপযেলার উদ্যোগে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. ইদরীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। কিন্তু তিনি অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বাধ্য হয়ে ঢাকায় চলে যাওয়ায় সম্মেলনে উপস্থিত হ’তে পারেননি। ফলে তাঁর পক্ষ থেকে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর, আল-‘আওনের সমাজকল্যাণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির, নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আফযাল হোসাইন, রাজশাহী-পূর্ব যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক যিল্লুর রহমান, বাগমারা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কর্মী আব্দুল মুহাইমিন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আইয়ূব আলী সরকার।






যুলুম বন্ধ করুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন! (প্রেস বিজ্ঞপ্তি)
রাজশাহী বিভাগে প্রথম দাখিল পরীক্ষায় মারকাযের শিক্ষার্থীদের বৃত্তি লাভ (মারকায সংবাদ)
ধৈর্যের সাথে দাওয়াতী ময়দানে অবিচল থাকুন! (যেলা সম্মেলন : নারায়ণগঞ্জ ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাওলানা আব্দুল খালেক রহমানীর মৃত্যু সংবাদ
ইসলামী সম্মেলন (জঙ্গীবাদ ও চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হৌন)
ভারতের আন্তঃনদী সংযোগ পরিকল্পনা রুখে দিন! - -আমীরে জামা‘আত
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তান-এর আমীর সিনেটর প্রফেসর সাজিদ মীর-এর মৃত্যু
সংক্ষিপ্ত প্রশিক্ষণ
যুবসংঘ (যুবসমাবেশ)
প্রশিক্ষণ
প্রশিক্ষণ
মাসিক ইজতেমা
আরও
আরও
.