ঢাকায় গত এক দশকে বিবাহ বিচ্ছেদের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন দুই এলাকাতেই শিক্ষিতা ও স্বাবলম্বী নারীরা বিবাহ বিচ্ছেদের জন্য পুরুষের চেয়ে অধিক সংখ্যায় আবেদন করেছেন। জরিপের তথ্যে, বিচ্ছেদের জন্য আবেদন কারী ৭০.৮৫ ভাগ নারী আর ২৯.১৫ ভাগ পুরুষ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে যেখানে বাংলাদেশে প্রতি হাযারে বিচ্ছেদের হার ছিল ০.৬ জন। বর্তমানে এই হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.১ জন। বিচ্ছেদের আবেদনকারীদের মধ্যে অধিকাংশই উচ্চ শিক্ষিত। উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নারীদের তালাক দেওয়ার হার পুরুষের চেয়ে অনেক বেশী। পেশাগত উন্নয়ন, আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ায় তারা আগের চেয়ে বেশী সচেতন। নারীরা লোকলজ্জার ভয়ে এখন আর আপস করছেন না। বরং অশান্তি এড়াতে বিচ্ছেদের আবেদন করছেন।

[ইসলামের সুন্দর পরিবারনীতি সম্পর্কে অজ্ঞতাই এর মূল কারণ। এর ফলে সমাজে ব্যভিচার বৃদ্ধি পাবে। অশান্তি ও অস্থিতিশীলতা অপ্রতিরোধ্য হবে। অতএব কর্তৃপক্ষ সাবধান (স.স.)]






গরুর হৃৎপিন্ডের ভালভে বাঁচল মানুষের জীবন
নেপালে বৃদ্ধ মা-বাবার জন্য ব্যাংকে অর্থ রাখা বাধ্যতামূলক
ভেন্টিলেটর তৈরী করল রুয়েট শিক্ষার্থীরা
৪০ দিনে কুরআনের হাফেয হ’ল কিশোর ছাদিক নূর আলম
বন্য প্রাণী পারাপারে উড়ালসেতু!
মেডিকেলে চান্স পেল ৫ মাস বয়সে পিতৃহারা দরিদ্র পরিবারের জমজ তিন ভাই
স্বদেশ-বিদেশ
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে
মহারাষ্ট্রে ১৪ হাযার ৫৯১ জন কৃষকের আত্মহত্যা
লাখো জিপিএ-৫ পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চরম ফল বিপর্যয়
সময়ের আগেই উৎপাদনে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা
করোনায় মৃত্যুবরণকারীদের জানাযা করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন যিনি
আরও
আরও
.