বগুড়ার ধুনট উপযেলায় জমজ তিন ভাই মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এদের মধ্যে এক ভাই মাফিউল হাসান গত বছর, অপর দুই ভাই ছাফিউল হাসান ও রাফিউল হাসান এবার চান্স পান। তারা তিনজনই ধুনট নবীর উদ্দীন পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক ও পরে বগুড়ার সরকারী শাহ সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এমনকি ঐ গ্রামে তারাই প্রথম মেডিকেলে চান্স পেয়েছেন।

তাদের বয়স যখন ৫ মাস, তখন তাদের পিতা গোলাম মুছত্বফা হৃদরোগে আক্রান্ত হয়ে ভালো চিকিৎসার অভাবে মারা যান। তাই বুদ্ধিজ্ঞান হওয়ার পর থেকেই চিকিৎসক হয়ে অভাবী মানুষের সেবা করার প্রতিজ্ঞা ছিল তাদের মনে। আজ তারা ছোট বেলার স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে।

পিতা-মাতা দু’জনেরই দায়িত্বই পালন করেছেন মা আর্জিনা বেগম। অভাবের সঙ্গে তো বটেই, লড়াই করতে হয়েছে তাকে প্রতিনিয়ত সমাজের সাথেও। তিন মানিককে বুকে অাঁকড়ে ধরে বেঁচে থাকা আর্জিনা আজ একজন গর্বিত মা। স্বামীর ভিটেবাড়ি আর বাবার বাড়ির সামান্য জমি সবটুকুই বিক্রি করে দিতে হয়েছে তিন ছেলেকে পড়ালেখা করাতে গিয়ে। মা আর্জিনা বেগম বলেন, পিতার স্নেহ-মমতা পায়নি ওরা। নিজে কষ্ট করে এবং জমি বিক্রি করে ওদের পড়ালেখা করিয়েছি। স্বপ্ন একটাই- ওদের চিকিৎসক হয়ে যাতে আমাদের মত গরীব-অসহায় মানুষদের সেবা করতে পারে। তিনি বলেন, কত খুশি হয়েছি প্রকাশ করতে পারব না। মানুষ ওদের দেখতে আসে। আমার বুকটা ভরে যায়।







মধ্য আফ্রিকায় চলছে মুসলিম উচ্ছেদ
মর্মস্পর্শী ঘটনার জন্ম দিল ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া এক নবজাতক শিশুপুত্র
ফ্রান্স থেকে ৯ হাযার কি.মি. হেঁটে ওমরাহ পালন
শ্রবণ প্রতিবন্ধীদের বিনামূল্যে কক্লিয়ার ইমপ্লান্ট কর্মসূচী চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
মেয়াদোত্তীর্ণ ঔষধ ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা ও আল্টিমেটাম
দেশে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এক-তৃতীয়াংশ বেকার
এসএসসি পরীক্ষায় রেজাল্ট আশানুরূপ না হওয়ায় ২২ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, ৮ জনের মৃত্যু
হলুদ তরমুজে রঙিন কৃষক
স্বদেশ-বিদেশ
সিমলাকে রাজধানী করে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী
আফটার স্কুল মক্তব : প্রাথমিক ইসলাম শিক্ষায় নতুন প্রয়াস
বিবাহ বহির্ভূত একত্রে বসবাস নিষিদ্ধ করলেন বুরুন্ডির প্রেসিডেন্ট
আরও
আরও
.