উত্তর : স্ত্রীর সন্তান যেখানেই লালিত-পালিত হৌক সে দ্বিতীয় স্বামীর জন্য মাহরাম এবং তাকে বিবাহ করা হারাম। আল্লাহ বলেন, তোমাদের জন্য হারাম করা হ’ল-... সহবাসকৃত স্ত্রীদের (অন্য স্বামীর) কন্যা, যারা তোমাদের লালন-পালনে আছে। যদি ঐ স্ত্রীদের সাথে সহবাস না করে থাক, তবে (ঐ মেয়েদের সাথে বিবাহে) কোন দোষ নেই (নিসা ৪/২৩)। এক্ষণে ‘যারা তোমাদের লালন-পালনে আছে’ বলার কারণ হ’ল সমাজে  প্রচলিত প্রথার বর্ণনা দেওয়া। অর্থাৎ সাধারণতঃ স্ত্রীর পূর্ব স্বামীর সন্তানেরা দ্বিতীয় স্বামীর নিকট লালিত পালিত হয়। এর প্রমাণ হ’ল আয়াতের পরবর্তী অংশ যাতে বলা হয়েছে, ‘যদি ঐ স্ত্রীদের সাথে সহবাস না করে থাক, তবে (ঐ মেয়েদের সাথে বিবাহে) কোন দোষ নেই’। অতএব স্ত্রীর পূর্ব স্বামীর দ্বারা জন্ম নেওয়া কন্যা বর্তমান স্বামীর মাহরাম এবং তার সাথে বিবাহ চিরকালের জন্য হারাম (ইবনু কাছীর, অত্র আয়াতের তাফসীর; বাহুতী, কাশশাফুল কেনা‘ ৫/৭১; উছায়মীন,আশ-শারহুল মুমতে‘ ১২/১২২)।

প্রশ্নকারী : বুরহানুদ্দীন, দিনাজপুর।






বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২৪/১৮৪) : সূর্য ও চন্দ্র গ্রহণের সময় স্ত্রীর সাথে সহবাস করা যাবে না মর্মে কোন দলীল আছে কি?
প্রশ্ন (৯/৯) : স্বীয় আত্মাকে পাপ কাজে প্ররোচিত হওয়া থেকে বাঁচানোর জন্য করণীয় কি?
প্রশ্নঃ (৯/১২৯): শাওয়ালের ছয়টি ছিয়াম পালন করার পর বিভিন্ন স্থানে মিষ্টি মুখ করে ঈদ পালন করা হয়। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২২/৪৬২) : তাবীয ঝুলানো, হাড়ি পড়া ইত্যাদি কুফরী বস্ত্ত যে ঘরে ঝুলানো থাকে সেখানে ছালাত পড়লে কবুল হবে কি?
প্রশ্ন (১৮/২৫৮) : রাসূলুল্লাহ (ছাঃ) কি মাটির তৈরী ছিলেন, না নূরের তৈরী ছিলেন?
প্রশ্ন (২৫/৩৪৫) ব্যাংকে চাকুরী করে উপার্জিত সকল অর্থই কি হারাম হবে?
প্রশ্ন (১/২৪১) : এক ব্যক্তির লাশ দাফনের জন্য খাটিয়ায় করে গোরস্থানে নিয়ে যাওয়ার পথে তুলনামূলক অধিক ভারী মনে হচ্ছিল। এর পিছনে বিশেষ কোন কারণ আছে কি? এমনকি হ’তে পারে যে তার আমলনামা সমৃদ্ধ হওয়ায় এমন ভারত্ব অনুভূত হয়েছে? - -তাওহীদুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২১/৪৬১) : চুল-নখ কর্তন থেকে বিরত থাকার নির্দেশনা কি হজ্জ পালনকারীদের জন্যও প্রযোজ্য? - -সাইফুল ইসলাম, কাজলা, রাজশাহী।
প্রশ্ন (১২/২১২) : আহলেহাদীছ আক্বীদায় বিশ্বাসী হয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলিকে সমর্থন করা কি শরী‘আতসম্মত হবে?
প্রশ্ন (২৩/১৮৩) : আগাম জান্নাত পাওয়ার সুসংবাদ পাওয়ার পর আলী (রাঃ) ছালাত পরিত্যাগের সিদ্ধান্ত নেন। কেননা জান্নাতে ছালাতের কোন প্রয়োজন থাকবে না। কিন্তু ছালাতের সময় তিনি আর স্থির থাকতে পারলেন না। অতঃপর পথিমধ্যে লোহার আঘাতে তার পিঠে রক্তপাত হ’ল। এরূপ কাহিনীর কোন সত্যতা আছে কি? - -আতাউর রহমান, নওগাঁ।
প্রশ্ন (২৯/১৪৯) : একই ইমাম একাধিক তারাবীহর জামা‘আতে ইমামতি করতে পারেন কি?
প্রশ্ন (২৫/২৫) : জিন জাতির কি বংশ বিস্তার হয়? তাদের স্ত্রী ও সন্তান আছে কি? - -হাফেয লুৎফর রহমান, আমচত্বর, রাজশাহী।
আরও
আরও
.