উত্তর : শারঈ কারণ ব্যতীত জীব হত্যা মহাপাপ। সুতরাং অসুস্থ বিড়ালকে সাধ্যমত চিকিৎসা দিতে হবে এবং কোন মাধ্যম ব্যবহার করে তাকে হত্যা করা যাবে না। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, আমার সামনে জাহান্নামকে পেশ করা হয়। তাতে আমি বনু ইস্রাঈলের এমন একজন মহিলাকে দেখতে পাই, যাকে একটি বিড়ালের কারণে শাস্তি দেয়া হচ্ছিল। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, তাকে খাদ্যও দেয়নি বা তাকে ছেড়েও দেয়নি যাতে সে চলাফেরা করে কীট-পতঙ্গ খেতে পারত। পরিশেষে বিড়ালটি ক্ষুধায় মরে গেল (বুঃ মুঃ মিশকাত হা/১৯০৩)। অন্যত্র তিনি বলেন, ‘যে ব্যক্তি শারঈ ওযর ছাড়া চড়ুই কিংবা তদপেক্ষা ছোট পাখি হত্যা করবে, (ক্বিয়ামতের দিন) আল্লাহ তা‘আলা তাকে তার হত্যার ব্যাপারে জিজ্ঞেস করবেন (নাসাঈ হা/৪৪৪৫; মিশকাত হা/৪০৯৪)। ছাহাবীগণ আরয করলেন, পশু-পাখির সাথে সদ্ব্যবহার করার মধ্যেও কি আমাদের জন্য ছওয়াব আছে? রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, হ্যাঁ। প্রত্যেক তাযা প্রাণীর সাথে সদ্ব্যবহার করার মধ্যে ছওয়াব আছে (বুঃ মুঃ মিশকাত হা/১৯০২)। অতএব বিনা কারণে কোন পশুকে হত্যা করা যাবে না। তবে কোন পশু বা প্রাণী যদি মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়, তাহ’লে তাকে হত্যা করা যাবে (বনু ইস্রাঈল ৩৩)।

প্রশ্নকারী : আবুবকর ছিদ্দীক, রংপুর।








বিষয়সমূহ: সৃষ্টিজগৎ
প্রশ্ন (৫/২০৫) : আল্লাহর সত্তা ও আল্লাহর চেহারা বলতে কি বুঝায়? এগুলো কি সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নয়?
প্রশ্ন (১৪/৩৩৪) : শুক্রবারে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং সেদিন কেউ মারা গেলে বিনা হিসাবে জান্নাতে চলে যায়। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১২/২৯২) : আমি মালয়েশিয়া প্রবাসী। সেদেশে রামাযান শুরু হয় বাংলাদেশের এক দিন পূর্বে। সে হিসাবে বাংলাদেশের একদিন পূর্বে সেখানে ঈদ হবে। এক্ষণে আমি ১৫ই রামাযান দেশে যাবো। সেখানে আমি ঈদ করবো কোন দেশের সাথে?
প্রশ্ন (১৫/৪৫৫) : তাওহীদকে কে প্রথম তিন ভাগে বিভক্ত করেন? এই প্রকরণের দলীল কি?
প্রশ্ন (১৪/৩৩৪) : মানুষের মৃত্যুর পর বিভিন্ন আত্মীয়-স্বজন আগমনের অপেক্ষায় বিলম্বে দাফন করা শরী‘আতসম্মত কি? - -রুবেল, দিনাজপুর।
প্রশ্ন (৩/৩) : ‘মাক্বামে মাহমূদ’ স্থান না মর্যাদা?
প্রশ্ন (১৮/৪৫৮) : আমি দশ বছর পূর্বে স্বামী থেকে একটি কন্যাসহ তালাকপ্রাপ্তা হয়েছি। পরে আমি অন্যত্র বিবাহিতা হই। আমার দ্বিতীয় স্বামী আমার মেয়েকে প্রতিপালন করে। এক্ষণে আমার মেয়ের বিয়েতে আমি বা তার পালক পিতা কি অভিভাবকের দায়িত্ব পালন করতে পারবে? পূর্বের স্বামী দাবী করলে করণীয় কী? - -কামরুন নাহার, রসূলপুর, নওগাঁ।
প্রশ্ন (২২/৪৬২) : সাপের বিষ ঔষধসহ নানা উপকারী কাজে ব্যবহৃত হয়। আবার মানুষের মৃত্যুরও কারণ হিসাবে গণ্য হয়। এক্ষণে বিষাক্ত সাপ লালন-পালন করে তার বিষ বিক্রি করে উপার্জন করা যাবে কি?
প্রশ্ন (৩৮/১৫৮) : সম্প্রতি আমার স্বামী মারা গেছেন। কিন্তু কয়েকটি সন্তানের মা ও পরিবারের সকল কাজের দায়িত্বশীল হওয়ায় এবং স্বামী মৃত্যুর পর পরিবারের সার্বিক ব্যবস্থাপনা করতে বাধ্য হওয়ায় ইদ্দত পালন করার সুযোগ হয়নি। এক্ষণে তার মৃত্যুর চারমাস পর ইদ্দত শুরু করা যাবে কি? - -ফাতেমা, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (২/৪২) : কাউকে ছিয়াম পালনের পরিবর্তে ফিদইয়া দেওয়া হ’লে ২০টি ছিয়াম পালনের পরে যদি সে ইন্তেকাল করে, তবে বাকী ১০টি ছিয়ামের জন্য কি পুনরায় ফিদইয়া দিতে হবে?
প্রশ্ন (৪/৪০৪) : ইমাম হিসাবে আমি তারাবীহর ছালাত ২ রাক‘আত করে ১০ রাক‘আত ছালাত আদায় করে ১ রাক‘আত বিতর পড়াই। এ পদ্ধতি সঠিক কি? - -বেলালুদ্দীন, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২৯/২৯) : ‘লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ’ পাঠ করার উপকারিতা কি কি? এটা পাঠ করলে যাবতীয় বিপদাপদ দূর হয় এবং এর সর্বনিম্ন হ’ল দরিদ্রতা মোচন মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ কি?
আরও
আরও
.