উত্তর :  ইমাম মাহদীর আগমনের বিষয়টি নিশ্চিত হওয়া সহজসাধ্য নয়। তবে বিভিন্ন আলামত দেখে প্রকৃত মুমিনরা অনুধাবন করতে পারবেন। যেমন তাঁর আগমনের অন্যতম আলামত হ’ল, তিনি এমন এক সময়ে দুনিয়ায় আগমন করবেন যখন সমগ্র দুনিয়া অন্যায় ও অত্যাচারে ভরে যাবে। অতঃপর তিনি এক রাতেই ন্যায় ও ইনছাফে ভরে দিবেন (আবুদাউদ হা/৪২৮৫; ছহীহাহ হা/১৫২৯)। তিনি একাধারে সাত বছর শাসনকার্য চালাবেন, সম্পদের সঠিক বণ্টন করবেন। ঘন ঘন বৃষ্টি বর্ষণ হবে। ফলে বৃক্ষ-তরুলতায় পৃথিবী ভরে যাবে এবং গবাদিপশুর প্রাচুর্য বৃদ্ধি পাবে। মুসলিম উম্মাহ উচ্চ মর্যাদার অধিকারী হবে (ছহীহাহ হা/৭১১)। তিনি যখনই আগমন করবেন তখন মুমিনদের আবশ্যিক কর্তব্য হবে আমীর বা নেতা হিসাবে তাঁর যথাযথভাবে অনুসরণ করা। এমনকি স্বয়ং ঈসা (আঃ)-ও তাঁর ইমামতিতেই ছালাত আদায় করবেন (মুসলিম হা/১৫৬; ছহীহাহ হা/২২৩৬; মিশকাত হা/৫৫০৭)।

প্রশ্নকারী : মুহাম্মাদ ছিয়াম, সাভার, ঢাকা।







প্রশ্ন (৩৭/৩৫৭) : ছাগল, গরু, মহিষ, ভেড়া প্রভৃতি পশুর চামড়া খাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৩/৩৫৩) টিভিতে ফুটবল, ক্রিকেট খেলা দেখা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : মসজিদ থেকে বের হওয়ার সময় মুছল্লীদের উদ্দেশ্যে সালাম দিতে হবে কি?
প্রশ্ন ২১/২২১) : ছালাতুত তাসবীহ পড়া যাবে কি?
প্রশ্ন (৭/২৮৭) : ক্বিয়ামুল লায়েলের শুরু সময় কখন? এটা কি মাগরিবের পর থেকে শুরু করা যায়? - -সাজিদুল করীম, গাযীপুর।
প্রশ্ন (৩১/৩৫১) : স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি তাকে কুড়াল দিয়ে মারতে যাই। সে হাত দ্বারা প্রতিহত করে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে কুড়ালটি এসে আমার মাথায় আঘাত করে। এতে আমি রাগান্বিত হয়ে তাকে তিন তালাক দেই। রাগ প্রশমিত না হওয়ায় তাকে আরো এক তালাক দেই। পরে লোকজন এসে আমাদের দু’জনকে দু’দিকে নিয়ে যায়। পরবর্তীতে রাগ কমলে আমি অত্যন্ত অনুতপ্ত হই এবং আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাই। এক্ষণে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলে করণীয় কি? - -আবুবকর, সাতকানিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন (৭/২৪৭) : জমির বর্গাচাষীর ফসল নষ্ট হ’লে কি উভয়ে ক্ষতির অংশীদার হবে? - -ডা. শামসুল হক, পবা, রাজশাহী।
প্রশ্ন (২৭/১৪৭) : বিবাহের মোহরানা ৪ লক্ষ টাকা ছিল। বিবাহের সময় পরিশোধ করা হয়নি। এখন এর বিনিময়ে স্বামী আমাকে জমি লিখে দিতে চান। এটা সঠিক হবে কি?
প্রশ্ন (১১/১১) : নিজ মায়ের প্রতি সন্তানের যে হক আদায় করা কর্তব্য সৎমায়ের জন্যও কি একই রকম হক আদায় করা আবশ্যক?
প্রশ্ন (৩০/১৯০) : মসজিদের পার্শ্বেই বাসা হওয়ায় পুরো ছালাত বাড়ি থেকে শোনা যায়। এক্ষণে মহিলারা গৃহাভ্যন্তর থেকে উক্ত জামা‘আতের সাথে ছালাত আদায় করতে পারবে কি?
প্রশ্ন (৩৮/৪৩৮) : আল্লাহ জান্নাত ও জাহান্নাম-এর ফয়সালা কিভাবে করবেন? মানুষের পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হলেই কি সে জান্নাতে যাবে? নাকি তার পাপের কারণে জাহান্নামে শাস্তি ভোগ করার পর পুণ্যের কারণে জান্নাতে যাবে?
প্রশ্ন (৪০/৩৬০) : আমার ছেলের বউ নিয়মিত ছালাত আদায় করে না এবং শ্বশুরবাড়ীর লোকদের সাথে মন্দ আচরণ করে। মেয়ের পিতা-মাতাকে বলার পরও কোন ফলাফল পাওয়া যাচ্ছে না। এক্ষণে আমার করণীয় কি?
আরও
আরও
.