জিরানী, সাভার, ঢাকা ৩০শে ডিসেম্বর’১৬ শুক্রবার : অদ্য বাদ আছর জিরানী বাজার পুকুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা যেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সেক্রেটারী আলহাজ্জ মুহাম্মাদ ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার ও অর্থ-সম্পাদক কাযী মুহাম্মাদ হারূনুর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ফযলুল হক যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মুহাম্মাদ তরীকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল ওয়াদূদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মা‘রূফ ও প্রচার সম্পাদক আব্দুর রাযযাক প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন  যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল জাববার।




মৃত্যু সংবাদ
সুধী সমাবেশ/ মাসিক ইজতেমা
হজ্জব্রত পালন শেষে ২৮ দিন পর মুহতারাম আমীরে জামা‘আতের দেশে প্রত্যাবর্তন
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (শিক্ষা সফর ২০২০)
জেডিসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল
মুহাম্মাদ আনীসুর রহমান-এর মৃত্যু সংবাদ
সুধী সমাবেশ (নওগাঁ, বগুড়া, ভোলা, গাযীপুর, পলাশবাড়ী, নীলফামারী, ফরিদপুর)
মারকায সংবাদ
প্রকৃত ইসলামী শিক্ষাই সমাজে শান্তি আনতে পারে - -আমীরে জামা‘আত
সকল তন্ত্রমন্ত্র বাদ দিয়ে অহি-র বিধান অনুযায়ী জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন : বগুড়া ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রবাসী সংবাদ (জেদ্দা শাখা পুনর্গঠন)
নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন ২০২৫ : কিশোরগঞ্জ)
আরও
আরও
.