এক বছর বা দুই বছর নয়, দীর্ঘ চল্লিশ বছর ধরে মৃত মানুষের জন্য তাদের শেষ ঠিকানা কবর খুঁড়ে চলেছেন মুহাম্মাদ আলী। প্রায় পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন। বয়স তার ৭০ ছুঁই ছুঁই। কিন্তু তার মনোবল ও পরিশ্রম দেখে মনে হয় এখনো ২৫ বছরের টগবগে যুবক। পেশায় কৃষক। কৃষি কাজের পাশাপাশি এভাবে ৪০ বছর ধরে স্বেচ্ছাশ্রমে কবর খুঁড়ে চলছেন তিনি। মুহাম্মাদ আলীর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপযেলার কয়লা জিলতলী এলাকায়।

তার এলাকা ও আশপাশের প্রায় ১৬টি কবরস্থানে ৪০ বছর ধরে প্রায় ৫ শতাধিক কবর খুঁড়েছেন তিনি। এ জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না। কবর খোঁড়ার জন্য যেসব যন্ত্রপাতি লাগে তাও কিনেছেন নিজের অর্থে। অন্যের জমি বন্ধক রেখে চাষাবাদ করে চলে যাচ্ছে তার সংসার। মুহাম্মাদ আলী জানান, আমি কঠোর পরিশ্রম করতে পারি।  মানুষ মারা যাওয়ার খবর তার কানে এলে সব কাজ ফেলে আমি ছুটে যাই।  হয়তো এই কাজ করার কারণে আল্লাহর রহমতে শরীরে আমার কোনো রোগ-বালাই নেই। যতদিন বেঁচে থাকব এই কাজ করে যাবো ইনশাআল্লাহ।

[আমরা এই নিঃস্বার্থ কাজের জন্য তাকে ধন্যবাদ জানাই। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, যে ব্যক্তি মাইয়েতের জন্য কবর খনন করল, অতঃপর দাফন শেষে ঢেকে দিল, আল্লাহ তাকে ক্বিয়ামত পর্যন্ত পুরষ্কার দিবেন জান্নাতের একটি বাড়ীর সমপরিমাণ, যেখানে আল্লাহ তাকে রাখবেন। আর যে ব্যক্তি মাইয়েতকে কাফন পরাবে, আল্লাহ তাকে ক্বিয়ামতের দিন জান্নাতের মিহি ও মোটা রেশমের পোষাক পরাবেন’ (হাকেম, ছহীহুত  তারগীব হা/৩৪৯২)। আল্লাহ তাকে উক্ত পুরস্কারে ভূষিত করুন (স.স.)]






খুব কম সংখ্যক জঙ্গী পেয়েছি, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের : স্বরাষ্ট্রমন্ত্রী
ডাঃ যাকির নায়েকের সম্পত্তি বাযেয়াফত করা যাবে না, জানিয়ে দিলেন বিচারপতি
বিশ্বে মাস্কের চাহিদার ৪০ শতাংশ দিচ্ছে চীন
নওগাঁয় চুনাপাথরের সর্ববৃহৎ খনির সন্ধান
করোনায় এ পর্যন্ত চিকিৎসক আক্রান্ত ১০১১, মৃত ৫২
দেশে অর্ধেক দুর্নীতির জন্য রাজনীতিকরা দায়ী - -ওবায়দুল কাদের
জেন-জি বিক্ষোভে বিপর্যস্ত নেপালে দুই দিনে ক্ষতি ১৮ কোটি ডলার বা ৩ লাখ কোটি রুপি
রোহিঙ্গাদের কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়ায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত
পাট গবেষণা ইন্সটিটিউটের সাফল্য (পাট থেকে তৈরী হবে শার্ট-প্যান্ট-জ্যাকেট)
জন্মদাতা বা জন্মদাত্রী থেকে যাচ্ছে অদৃশ্যে (বাড়ছে নবজাতক হত্যাকান্ড)
দুবাই বিশ্ব কুরআন প্রতিযোগিতায় হাফেয ত্বরীকুল ইসলামের ১ম স্থান লাভ
লাখো জিপিএ-৫ পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চরম ফল বিপর্যয়
আরও
আরও
.