উত্তর : উভয়ে সমান হকদার। আল্লাহ বলেন, তোমরা পিতা-মাতার প্রতি সদাচরণ করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হন, তাহ’লে তুমি তাদের প্রতি উহ শব্দটিও করো না এবং তাদেরকে ধমক দিয়ো না। তাদের প্রতি মমতাবশে নম্রতার পক্ষপুট অবনমিত কর এবং বল, হে আমার প্রতিপালক! তুমি তাদের প্রতি দয়া কর যেমন তারা আমাকে ছোট অবস্থায় দয়াবশে প্রতিপালন করেছিলেন’ (ইসরা ১৭/২৩-২৪)। তবে পরিবার প্রধান হিসাবে পিতা অধিক আনুগত্য পাওয়ার হকদার (বুখারী, মুসলিম; মিশকাত হা/৩৬৮৫)। আর মাতা বিশেষ তিনটি কষ্টের কারণে অগ্রাধিকার পাবেন। (১) কষ্টের সাথে গর্ভধারণ (২) সীমাহীন প্রসব বেদনা সহ্যকরণ (৩) এবং অবর্ণনীয় কষ্ট ভোগ করে সন্তান পালন। এসবে পিতার কোন অংশীদারিত্ব নেই। এজন্য জনৈক ছাহাবী পিতা-মাতার সেবার কথা জিজ্ঞেস করলে রাসূল (ছাঃ) মায়ের কথা তিনবার ও পিতার কথা একবার বলেন (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৯১১-১২)।






প্রশ্ন (১৭/৩৭৭) : একটি নির্দিষ্ট বিষয়ে পিতা ও মাতা যদি ভিন্ন ভিন্ন আদেশ দেন এবং তাদের দু’জনের আদেশই যদি শরী‘আত সম্মত হয়, তাহ’লে সন্তানের জন্য কার আদেশটি অগ্রাধিকার দেওয়া বা মান্য করা উচিত হবে?
প্রশ্ন (৯/৯) : কায়িক শ্রমরত ঘর্মাক্ত শ্রমিক ছালাতের ওয়াক্ত হয়ে গেলে সময়স্বল্পতার কারণে কেবল ওযূ করে ছালাতে যোগদান করতে পারবে কি, না গোসল করতে হবে? - -ইদ্রীস মিয়া, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (২৩/৩৪৩) : আমি যে মসজিদে ই‘তিকাফ করি, সেখানে ২০ রাক‘আত তারাবীহর ছালাত আদায় করা হয়। এক্ষণে এক্ষেত্রে আমার করণীয় কি? - -মুহাম্মাদ শহীদুল্লাহরূপসা কলেজ, খুলনা।
প্রশ্ন (৪০/২০০) : ছালাতরত অবস্থায় পেশাব বা বায়ুর চাপ আসলে তা চেপে রাখায় কোন দোষ আছে কি?
প্রশ্ন (৯/৪৪৯) : পিতা-মাতা মারা গেলে মাথা মুন্ডন করার হুকুম কি? এ বিষয়ে আবুদাউদের হা/৪১৯২-এর ব্যাখ্যা জানতে চাই। - .
প্রশ্ন (২০/১৪০) : আমি একজনের সাথে যেনা করে ফেলেছি। এখন তওবা করেছি। ছেলেটি দ্বীনদার না হওয়ায় বর্তমানে আমি তাকে বিবাহ করতে চাই না। এক্ষণে তাকে বাদ দিয়ে অন্য কোন দ্বীনদার পাত্র বিবাহ করতে চাই। এতে উক্ত ছেলের অধিকার বিনষ্ট হবে কি?
প্রশ্ন (৩৯/৪৩৯) : মু‘আয বিন জাবাল (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুললাহ (সঃ) বলেছেন, আললাহ তা‘আলা শা‘বান মাসের পনের তারিখ রাতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দান করে এবং সকলকে ক্ষমা করে দেন, তবে মুশরিক এবং হিংসুক ব্যতীত (ত্বাবারাণী)। শবেবরাতের ফযীলত প্রমাণে উপস্থাপিত এই হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (১৭/৪৫৭) : হজ্জ পালনের ব্যাপারে পিতা কোন অছিয়ত করে যাননি। সে সময়ে তার সামর্থ্যও ছিল না। এক্ষণে সন্তানের সামর্থ্য থাকলে মৃত পিতার পক্ষ থেকে হজ্জ পালন করা যাবে কি?
প্রশ্ন (৪০/৪০) : প্রাপ্তবয়স্ক চাচাতো, মামাতো বা ফুফাতো ভাই একজন কন্যাশিশুকে কত বছর পর্যন্ত কোলে নিয়ে আদর করতে বা চুমু খেতে পারবে?
প্রশ্ন (২২/১৮২) : সূরা নিসা ১১৭ নং আয়াতের ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৮/৮৮) : খারেজী, রাফেযী, শী‘আ, মুরজিয়া, মু‘তাযিলা ইত্যাদি বাতিল ফের্কার লোকদের পিছনে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৮/৩৪৮) ই‘তেকাফ অবস্থায় মসজিদে কুরআন শিক্ষা বা বক্তব্য প্রদান করা যাবে কি?
আরও
আরও
.