উত্তর : আগের বিবাহ হয়নি। কারণ বিবাহের জন্য প্রধান শর্ত হচ্ছে মেয়ের অভিভাবকের অনুমতি থাকা। আবু মূসা আশ‘আরী (রাঃ) রাসূলুল্লাহ (ছাঃ) হ’তে বর্ণনা করেন যে, ‘ওলী ব্যতীত বিবাহ হয় না’ (আহমাদ, তিরমিযী, আবুদাঊদ, ইবনু মাজাহ, মিশকাত হা/৩১৩০, হাদীছ ছহীহ)। আয়েশা (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘যে নারী তার অভিভাবকের অনুমতি ব্যতিরেকে বিবাহ করেছে, তার বিবাহ বাতিল, বাতিল, বাতিল... (তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/৩১৩১, হাদীছ ছহীহ)। তাছাড়া দুই জন ন্যায়পরায়ণ সাক্ষী থাকা আবশ্যক। কোন বিবাহে সাক্ষী না থাকলে বিবাহ হবে না। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ওলী ব্যতীত বিবাহ শুদ্ধ হবে না এবং দুই জন ন্যায়পরায়ণ ব্যক্তির সাক্ষ্য ছাড়া বিবাহ সম্পন্ন হবে না’ (ছহীহ ইবনু হিববান হা/৪০৭৫; ইরওয়া হা/১৮৬০)। অতএব যেহেতু পূর্বের বিবাহ হয়নি সেজন্য খালেছভাবে তওবা করতে হবে। কিন্তু উক্ত ঘটনার কারণে বর্তমান বিবাহে কোন প্রভাব পড়বে না।

প্রশ্নকারী : উম্মে সাহির, ঢাকা।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৪/৮৪) :পারিবারিকভাবে ছেলে-মেয়ের বিবাহ ঠিক করা হয়েছে। কিন্তু আকদ হবে ৮ মাস পর। এমতাবস্থায় ছেলে-মেয়ে একে অপরের সাথে যোগাযোগ বা ফোনে কথা বলতে পারবে কি?
প্রশ্ন (২৫/৩০৫) : জনৈক আলেম বলেন, ইবরাহীম (আঃ) আমাদের ‘জাতির পিতা’-একথা ভুল। বরং তিনি কুরায়েশ বংশের পিতা। এ বক্তব্যের সত্যতা আছে কি?
প্রশ্ন (২৩/২৩) : আমার মৃত পিতা শিরক ও কুফরীর মধ্যে নিমজ্জিত ছিলেন। এমনকি তিনি ঈদের ছালাতও আদায় করতেন না। তার জন্য দো‘আ করা যাবে কি? যদি করা না যায় সেক্ষেত্রে কেবল মায়ের জন্য দো‘আ করার পৃথক কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (১৮/১৭৮) : মসজিদের মেহরাবের উপরে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ এবং একপাশে ‘আল্লাহ’ অপর পাশে ‘মুহাম্মাদ’ লেখা যাবে কি?
প্রশ্ন (৯/৮৯) : সূদী অর্থ সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করা যায়। এক্ষণে এ উদ্দেশ্যে পিতার জমাকৃত টাকা নতুনভাবে ব্যাংকে রেখে লভ্যাংশ গ্রহণ করা জায়েয হবে কি? - -আরিফ, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (১৭/১৭৭) : স্বামী মারা গেলে স্ত্রী কিভাবে কতদিন ইদ্দত পালন করবে? তাকে কি ব্যবহৃত নাকফুল, কানের দুল ইত্যাদি সঙ্গে সঙ্গে খুলে ফেলতে হবে?
প্রশ্ন (১৯/৩৩৯) : পিঁপড়া মারার ব্যাপারে শারঈ বিধান কি?
প্রশ্ন (৮/৪৪৮) : ব্যাঙের পেশাব কাপড়ে লাগলে তাতে ছালাত আদায় করা যাবে কি? - .
প্রশ্ন (১/৪১) : রাসূলুল্লাহ (ছাঃ)-এর তাহাজ্জুদ ছালাতের রাক‘আত সংখ্যা ও দীর্ঘতা সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (১২/২৫২) : নিফাস ভালো হওয়া বা সময় শেষ হওয়ার পর স্বামীর জন্য হালাল হওয়ার জন্য গোসল করা আবশ্যক কি?
প্রশ্ন (১/১) : আমার পূর্বে ক্রয়কৃত পিয়ানো ও গিটার আছে। দ্বীন বুঝার পর এখন সেগুলি বিক্রি করে ইসলামী বই ক্রয় করতে চাই। এরূপ করা জায়েয হবে কি? নতুবা সেগুলি নিয়ে করণীয় কি? - -রূহুল আমীন, কালিহাতী, টাঙ্গাইল।
প্রশ্ন (৭/৭) : আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটি বাক্য ১০০ বার করে পাঠ করার কোন ফযীলত আছে কি?
আরও
আরও
.