উত্তর : চেয়ারে বসে ছালাত আদায়কারীর তিনটি অবস্থা রয়েছে। প্রথমতঃ মসজিদের প্রথম কাতার মুছল্লী দ্বারা পূর্ণ হ’লে চেয়ারে ছালাত আদায়কারীরা কাতারের যেকোন এক পার্শ্বে ছালাত আদায় করবে। কারণ চেয়ারে বসে কাতারের মাঝে ছালাত আদায় করলে কাতারের সৌন্দর্য বিনষ্ট হয়। দ্বিতীয়তঃ চেয়ারে বসে ছালাত আদায়কারী যদি পুরো ছালাত বসে আদায় করে, তাহ’লে মুছল্লীর পা বরাবর কাতারে চেয়ার রেখে বসে ছালাত আদায় করবে। কারণ মুছল্লীর দাঁড়ানো অবস্থা কাতারের মৌলিক অবস্থা। তৃতীয়তঃ মুছল্লী যদি ক্বিয়াম দাঁড়িয়ে করে ও রুকূ-সিজদা চেয়ারে বসে করে, তাহ’লে এমন চেয়ার ব্যবহার করবে যা পিছনের মুছল্লীর কোন ক্ষতি করবে না, আবার কাতারের সমতাও বিনষ্ট হবে না। যদি এমন চেয়ার না থাকে তাহ’লে মুছল্লী কাতারে দাঁড়িয়ে চেয়ার হালকা পিছনে রাখবে এবং সে কাতার বরাবর দাঁড়াবে। পিছনের মুছল্লীর সিজদার জন্য পর্যাপ্ত জায়গা না থাকলে রুকূ এবং সিজদা করার সময় চেয়ার কাতারে টেনে বসে রুকূ ও সিজদা করবে। এভাবেই পুরো ছালাত সম্পাদন করবে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ ৬/২১; উছায়মীন ও আব্দুর রহমান বাররাক, মাওক্বা‘উল ইসলাম, সওয়াল ওয়া জওয়াব ৫/৭৬২, ১৭৯৫; ফাতাওয়া আশ-শাবকাতুল ইসলামিয়া ১১/৯৫৯১)।

প্রশ্নকারী : আব্দুর রহমান, নওদাপাড়া, রাজশাহী।







বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৯/৩২৯) : আমি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। ঐ বছর রামাযানে আমি ছিয়াম রাখিনি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১৪/৩৩৪) : আমাদের মসজিদের জমিতে অনেক পুরাতন কবর ছিল। পরে তার উপর ২ তলা বিশিষ্ট পাকা মসজিদ নির্মাণ করা হয়েছে। কবর নির্দিষ্টভাবে কোথায় আছে তা কেউ জানে না। মসজিদ নির্মাণের সময় জমিদাতার ধারণামত একস্থান থেকে কিছু মাটি উঠিয়েছিলেন, কিন্তু কবরের কোন চিহ্ন পাননি। এক্ষণে উক্ত মসজিদে ছালাত আদায় করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৫/৩৫) : দোকানে নারী ক্রেতা আসলে চোখের হেফাযত করার ক্ষেত্রে করণীয় কি? বিশেষত কথা বলতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও একাধিকবার চোখাচোখি হয়ে যায়। এতে গুনাহ হবে কি?
প্রশ্ন (৩৯/১৫৯) : আদম (আঃ) আরশের পায়ায় লেখা কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ দেখে বলেন, আল্লাহ তুমি আমাকে ‘মুহাম্মাদ’ নামের অসীলায় মাফ করে দাও, তখন আল্লাহ তাকে মাফ করেন। একথার কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (১১/১৭১) : একটি ছাগল আমাদের জানা মতে কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে। এক্ষণে সেটি দিয়ে কুরবানী বা আক্বীক্বা করা যাবে কি? - -দীদার বখ্শ, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (১১/২১১) : যে ব্যক্তি তেলাওয়াত জানা সত্ত্বেও কুরআন তেলাওয়াত পরিত্যাগ করবে তার কি গুনাহ হবে?
প্রশ্ন (৩৪/৩৫৪) : আমাদের চল্লিশ বছরের পুরানো মসজিদে এখন মুছল্লী ধরে না। কিন্তু মসজিদ বড় করার মত জায়গাও সেখানে নেই। এমতাবস্থায় উক্ত মসজিদের জায়গা বিক্রি করে অথবা বদল করে অন্যত্র মসজিদ তৈরী করা যাবে কি?
প্রশ্ন (৩২/১৯২) : আমি একটি এমপিওভুক্ত স্কুলের সহকারী শিক্ষক। বিভিন্ন প্রকাশনী আমাদেরকে টাকা দেয় যেন আমরা তাদের প্রকাশিত গাইড বই শিক্ষার্থীদের কিনতে উৎসাহ দেই। আমি না বললেও শিক্ষার্থীরা এসব বই কিনে। যদি আমি এই টাকা না নেই, তাহ’লে অন্য শিক্ষকরা নেবে। এই টাকা গ্রহণ করা আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (২৩/২২৩) : পিতার অমতে এবং অনুমতি ছাড়া বড় ভাই কি বোনকে বিবাহ দিতে পারে? - -সিরাজুল ইসলাম, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৩৫৫) : হযরত ঈসা (আঃ)-কে মাসীহ বলা হয় আবার দাজ্জালকেও মাসীহ বলার কারণ কি?
প্রশ্ন (২০/১৪০) : কোন মুশরিক ছেলে বা মেয়ে কালেমা পাঠ করে মুসলিম হ’লে শরী‘আতের দৃষ্টিতে কোর্ট থেকে ধর্ম পরিবর্তনের কাগজ করা এবং নাম পরিবর্তন করা আবশ্যক কি?
প্রশ্ন (৬/৩২৬) : ইমাম মাগরিবের ছালাতে তৃতীয় রাক‘আতে সন্দেহের বশবর্তী হয়ে সালাম ফিরানোর পূর্বে দাঁড়ানোর উদ্দেশ্যে তাকবীর বলায় মুক্তাদীগণ লোকমা প্রদান করেন। তখন ইমাম শেষ বৈঠকে বসে বাকী দো‘আ পড়ে সহো সিজদা না দিয়ে সালাম ফিরিয়ে দেন। পরে মুছল্লীদের দাবীতে ইমাম দু’টি সহো সিজদা দিয়ে সালাম ফিরান। উক্ত পদ্ধতি কি সঠিক হয়েছে?
আরও
আরও
.