উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ)-এর হুজরায় অবশিষ্ট খালি স্থানে ঈসা (আঃ)-কে দাফন করা হবে মর্মে একটি বর্ণনা পাওয়া গেলেও তা ছহীহ নয়; বরং এর সনদ যঈফ। তাই বিষয়টি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত নয় (আলবানী, যঈফাহ হা/৬৫৬২, সনদ মুনকার)। আব্দুল্লাহ বিন সালাম থেকে কিছু মওকূফ বর্ণনাও পাওয়া যায়, যেগুলি যঈফ (যঈফাহ ৬৯৬২)। অতএব ঈসা (আঃ)-এর দাফন কোন স্থানে হবে, সে বিষয়টি সম্পর্কে আল্লাহ সর্বাধিক অবগত।
প্রশ্নকারী : সাইফুল ইসলাম আযাদ, চকবাজার, চট্টগ্রাম।