উত্তর :  এশার ছালাতে ক্বিরাআত সরবে পাঠ করতে হয় (বুখারী হা/৭৬৯, মিশকাত হা/৮৩৪)। এক্ষণে কেউ যদি ক্বিরাআত নীরবে পাঠ করে তাহ’লে মুক্তাদীরা লোকমা দিবে এবং ইমাম পুনরায় সূরা ফাতিহা থেকে পাঠ করবে। আর যদি এভাবেই এক রাক‘আত শেষ হয়, তাহ’লে তার জন্য সহো সিজদা দেওয়া সুন্নাত। কারণ সে সুন্নাত পরিত্যাগ করেছিল (হাত্তাব, মাওয়াহিবুল জলীল ২/২৬)। উল্লেখ্য যে, ছালাতের মধ্যে কোন সুন্নাত আমল ছুটে গেলে সহো সিজদা সুন্নাত, আর ওয়াজিব ছুটে গেলে সহো সিজদা ওয়াজিব হবে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৪/২৮১; দ্র. ছালাতুর রাসূল  (ছাঃ) ১৫২ পৃ.)।

প্রশ্নকারী : বিল্লাল হোসাইন, কলারোয়া, সাতক্ষীরা।

[বিল্লাল নয় ‘বেলাল’ নাম রাখুন (স.স.)]






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১/২৪১) : মহিলারা নিজ বাড়ির বাইরে অন্যের বাড়িতে গিয়ে তা‘লীমী বৈঠক করতে পারবে কী?
প্রশ্ন (২১/৩৪১) খতম তারাবীহ কি সুন্নাত? ইসলামিক ফাউন্ডেশন সারা দেশে একই নিয়মে খতম তারাবীহ করার জন্য নির্দেশনা দিচ্ছে, এ বিষয়ে আমাদের করণীয় কি?
প্রশ্ন (৪০/৪৮০) : মসজিদে কোন একটি স্থানকে নিজের জন্য নির্ধারণ করে নেওয়া শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৯/১৬৯) : মূসা (আঃ) সপরিবারে মিসরের পথে যাত্রাকালে যে আগুন দেখেছিলেন তা কি আসল আগুন ছিল?
প্রশ্ন (১/২৮১) : জনৈক লেখক বলেন যে, বাঁশির শব্দে ইবনু ওমর (রাঃ) কানে আঙ্গুল দেয়াতে গান হারাম হয়েছে তা বলা যায় না (সৌভাগ্যের পরশমণি)। আবার রাসূল (ছাঃ) নিজে কানে আঙ্গুল দিয়েছিলেন কিন্তু ইবনু ওমর (রাঃ)-কে তা করতে বলেননি। রাসূলুল্লাহ (ছাঃ) ও খলীফাদের যুগে বাদ্যযন্ত্র ও গান নিষেধ ছিল না; বরং তা উপভোগ করা হত (তাবারী)। তিনি আরো বলেন, কুরআনে এমন কোন আয়াত নেই যা গানকে হারাম করে। তাই ইবনে হাজার, ইবনু খাল্লিকান, জালালুদ্দীন সুয়ূত্বী, গাযালী প্রমুখ বিদ্বানদের মতে বাদ্যযন্ত্রসহ গান শোনা বৈধ। যদি তা সৎ উদ্দেশ্যে এবং কল্যাণকর কথা হয়। উক্ত দাবীগুলো কি সত্য? সৌভাগ্যের পরশমণি’ এবং ‘এহইয়াউ উলূমিদ্দীন’ বইগুলো কি গ্রহণযোগ্য?
প্রশ্ন (৬/৩২৬) : আমরা ফলমূল বা খাদ্যদ্রব্য ক্রয় করতে গিয়ে অনেক সময় পরীক্ষা করার জন্য ফল মালিকের অনুমতি ব্যতীত ১/২টি ফল খেয়ে থাকি। এভাবে অনুমতি ব্যতীত ফল খাওয়া গুনাহ হবে কি?
প্রশ্ন (২৯/৩০৯) : হজ্জ ফরয হওয়া ব্যক্তি কেবল ওমরাহ পালন করলে তার হজ্জের ফরযিয়াত আদায় হয়ে যাবে কি?
প্রশ্ন (৬/২৮৬) : নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে হয়। আর বাংলাদেশের আদালত ইসলামী আদালত নয়। সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর চাকরি করা হালাল হবে কি?
প্রশ্ন (৭/২৪৭) : আমার দোকানে কম্পিউটার, টিভি, মোবাইল, ডিভিডি প্লেয়ার ইত্যাদি বিক্রয় হয়ে থাকে। এসব পণ্যের ব্যবহারকারীদের অবৈধ ব্যবহারের ফলে বিক্রেতা হিসাবে আমি গোনাহগার হব কি?
প্রশ্ন (২/৮২) : জনৈক ব্যক্তি মাদরাসার জন্য কিছু জমি দান করেছিলেন। তিনি এখন ঐ জমি ফেরত নিয়ে ধানী জমি দান করতে চান। কিন্তু ঐ ধানী জমি মাদরাসা করার উপযোগী নয়। প্রশ্ন হল- দান করে সে দান ফেরত নেওয়া কিংবা পরিবর্তন করা যাবে কি?
প্রশ্ন (৩৯/২৭৯) : জনৈক ব্যক্তি বলেন, মীরাছের ক্ষেত্রে পিতার সম্পত্তিতে ছেলেরা মেয়েদের দ্বিগুণ পেলেও মায়ের সম্পত্তিতে মেয়েরা ছেলেদের দ্বিগুণ বা সমান পাবে। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই। - -মামূনুর রশীদ, সি এ্যান্ড বি ঘাট, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২১/৬১) : ছালাতরত অবস্থায় মুহাম্মাদ (ছাঃ)-এর নাম শুনলে (ছাঃ) বলতে হবে কি?
আরও
আরও
.