উত্তর : মোহরানা পরিশোধ না করার পরিকল্পনা করে মোহরের পরিমাণ বৃদ্ধি করা জায়েয নয়। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি কোন নারীকে কম বা বেশী মোহর নির্ধারণ করে বিয়ে করল, অথচ সে তার মোহর পরিশোধ করার ইচ্ছা রাখে না.... তাহ’লে সে ক্বিয়ামতের দিন একজন যেনাকার হিসাবে উপস্থিত হবে’ (ছহীহুত তারগীব হা/১৮০৭)। তবে সাধারণভাবে স্ত্রী যদি বিয়ের পর নিজের পূর্ণ ইচ্ছা ও সন্তুষ্টিতে মোহরের সম্পূর্ণ বা কিছু অংশ মাফ করে দেয়, তাহ’লে তা জায়েয এবং স্বামীর ওপর থেকে সেই অংশের দায়মুক্তি হবে। আল্লাহ বলেন, ‘তারা যদি স্বতঃস্ফূর্তভাবে মোহরের কোন অংশ তোমাদের জন্য ছেড়ে দেয়, তাহ’লে তা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করো’ (নিসা ৪/৪)। রাসূল মোহরের পরিমাণ সহজ করতে উৎসাহিত করেছেন (ছহীহুল জামে‘ হা/৩২৭৯)। অতএব ইচ্ছা করে নয় বরং অজ্ঞতাবসে অতিরিক্ত মোহরানা নির্ধারণ করা হ’লে এবং পরবর্তীতে স্ত্রী তা স্বামীকে ছাড় দিলে তাতে কোন সমস্যা নেই।
প্রশ্নকারী : সেলিম আলী, চাঁপাই নবাবগঞ্জ।