উত্তর : কবুল হ’তে পারে। কারণ সন্তানের জন্য পিতার দো‘আ কবুল হয় (তিরমিযী হা/১৯০৫; ছহীহুত তারগীব হা/১৬৫৫)। তবে পিতার জন্য সন্তানের বিরুদ্ধে বদদো‘আ করা জায়েয নয়। রাসূল (ছাঃ) এ ব্যাপারে নিষেধ করে বলেন, ‘তোমরা নিজেদের জন্য বদদো‘আ করো না, নিজ সন্তানদের বিরুদ্ধে বদদো‘আ করো না এবং নিজেদের অর্থ-সম্পদের ব্যাপারে বদদো‘আ করো না। যাতে তোমরা এমন এক সময়ে না পৌঁছে যাও, যে সময় দো‘আ করা হ’লে তা তোমাদের জন্য কবুল করা হয়’ (মুসলিম হা/৩০০৯, মিশকাত হা/২২২৯)। অর্থাৎ এর ফলে বদদো‘আ লেগে যেতে পারে। উপরন্তু কারো জন্য জাহান্নাম কামনা করা ও ধ্বংস কামনা করা মুমিনের বৈশিষ্ট্য নয়। অন্যদিকে সন্তানের জন্য আবশ্যক হবে যেকোন মূল্যে পিতার নিকট থেকে ক্ষমা চেয়ে নেওয়া ও তার সন্তুষ্টি অর্জন করা। কারণ আল্লাহর পরে পিতা-মাতা সন্তানের নিকট থেকে সবচেয়ে বেশী আনুগত্য ও কৃতজ্ঞতা পাওয়ার হকদার (লোকমান ৩১/১৪)। রাসূল (ছাঃ) বলেন, ‘পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি’ (তিরমিযী হা/১৮৯৯; ছহীহাহ হা/৫১৬; মিশকাত হা/৪৯২৭)। তবে শিরক-বিদ‘আত ও শরী‘আত বিরোধী কোন কাজে পিতা-মাতার আনুগত্য করা যাবে না (লোকমান ৩১/১৫)। এরূপ ক্ষেত্রে পিতা-মাতার অবাধ্য হ’লে এবং তারা বদ-দো‘আ করলে তাদের দো‘আ কবুল হবে না ইনশাআল্লাহ (বুখারী হা/৬৪০১; ফাৎহুল বারী ১১/২০০)।
প্রশ্নকারী : আব্দুর রহীম, যশোর।